জি.এম. মিন্টু, কেশবপুর: শহীদের স্মৃতি ধরে রাখার এক ব্যতিক্রমী প্রয়াস ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচির মাধ্যমে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত কেশবপুরের শহীদ তৌহিদুর রহমান রানাকে স্মরণে রোপণ করা একটি গাছের চারা।
শনিবার (১৯ জুলাই) সকালে যশোরের কেশবপুর উপজেলার ভালূকঘর আলিমিয়া দাখিল মাদ্রাসা মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: রেকসোনা খাতুন উপস্থিত থেকে শহীদ তৌহিদুর রহমান রানার পিতা আব্দুল জব্বার বিশ্বাসকে সঙ্গে নিয়ে চারাটি রোপণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মশিয়ার রহমান, শিক্ষক মাওলানা আব্দুল করিম ও আইসিটি শিক্ষক নুরুল আমিন প্রমুখ।
মন্তব্য করুন