বাংলাদেশ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২০ জুলাই ২০২৫, ৮:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জ-নগরঘাটা-কৃষ্ণনগর সড়কে ভাঙা কালভার্টে চরম দুর্ভোগ

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ থেকে কৃষ্ণনগরগামী দুই লেনের নতুন সড়কের শ্রীধরকাটি এলাকার শেখপাড়ার হাফিজুর রহমানের মুদি দোকানের পাশে দীর্ঘদিনের পুরোনো একটি কালভার্ট ভেঙে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

জানা গেছে, ১৯৯৪ সালে কৃষিকাজে সেচ সুবিধা নিশ্চিতে স্থানীয়ভাবে মৃত শেখ হাজির উদ্দিনের জমিতে একটি ডিপ টিউবওয়েল বসানো হয়। সেই সময় আশপাশের মাঠ ও বিলসমূহে পানি সরবরাহের লক্ষ্যে গ্রামবাসীর উদ্যোগে সিমেন্টের পাইপ ব্যবহার করে একটি কালভার্ট নির্মাণ করা হয়। যদিও কয়েক বছরের মধ্যেই পানি সরবরাহ কার্যক্রম বন্ধ হয়ে যায়, পরবর্তীতে কালভার্টটি একটি স্যালো মেশিনের মালিক ব্যক্তিগতভাবে ব্যবহার করতে থাকেন।

সম্প্রতি টানা ভারী বর্ষণ ও প্রবল পানির চাপে নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে তৈরি কালভার্টটি সম্পূর্ণ ভেঙে পড়ে। এতে সড়কে বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিদিন শত শত মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কালভার্টটি ভঙ্গুর হয়ে পড়ে থাকলেও সংস্কারে উদ্যোগ নেওয়া হয়নি। তারা জানান, দ্রুত এটি পুনঃনির্মাণ না করা হলে কৃষি, শিক্ষা, চিকিৎসা ও জরুরি যাতায়াতের ক্ষেত্রে জনদুর্ভোগ আরও বাড়বে।

তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ মে পর্যন্ত সব দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

২৫ জুলাইকেই কেন বেছে নিলেন নির্মাতা, কী আছে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায়?

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

পছন্দ পিৎজা, ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান

বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, ফিরছেন সৌম্য

শ্যামনগররে ঝুরঝুরি খালরে একটি অংশ দখল, জলাবদ্ধতায় জনর্দুভােগ

ভারতে পাচারকালে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে কর্মশালা

১০

পাইকগাছায় কপোতাক্ষ নদের চর অবাধে দখল!

১১

তালার শাহাপুর-খানপুর সড়ক উদ্বোধন

১২

হট্টগোলে মুলতবি হলো বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

১৩

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জনের পদত্যাগ

১৪

বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ

১৫

এল.এল.বি শেষ পর্বে সাতক্ষীরা ল’ কলেজের ৯৮ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ

১৬

দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৭

তালা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৮

কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি

১৯

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

২০
error: Content is protected !!