বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২২ জুলাই ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় মাকে কোপাতে গিয়ে সেই দায়ের কোপে যুবকের মৃত্যু

ইলিয়াস হোসেন, তালা: সাতক্ষীরার তালায় মোটরসাইকেল কেনার টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাথাকাটির এক পর্যায়ে নিজের মাকে দা দিয়ে কোপাতে গিয়ে সেই দায়ের কোপে নিজেই মৃত্যুবরণ করেছে হাবিবুর মোড়ল (৩০) নামে এক মাদকাসক্ত যুবক। এ ঘটনায় পুলিশ তার মা পারুল বেগমকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার আটারই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাবিবুর মোড়ল ওই গ্রামের মৃত আব্দুল্লাহ মোড়লের ছেলে।

গ্রেপ্তার পারুল বেগম জানান, তার ছেলে হাবিবুর নেশা করতো। সে প্রায় তাকে ও তার বউমাকে (হাবিবুরের স্ত্রী) মারধর করতো।

হাবিবুরের স্ত্রী শান্তা বলেন, নেশার টাকার জন্য সে আমাদের মারধর করতো, গত রাতেও সে আমার শ্বাশুড়ির কাছে মোটরসাইকেল কেনার নামে টাকা চায়। মা জমি বিক্রি করে টাকা দিতে চাওয়ার এক পর্যায়ে সে মাকে ও আমাকে বেদম মারপিট করতে থাকে। এসময় দা দিয়ে মাকে কোপাতে গেলে মা বাধা দেয় এবং সেই দায়ের কোপে তারই (হাবিবুরের) মৃত্যু হয়।

তালা থানার এসআই শাহিন জানান, এ ঘটনায় হাবিবুরের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। হাবিবুরের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়বস্তু নিয়ে তিনি বলেন, ছেলেটি নেশা করতো। এ মামলার বাদী ও আসামির বক্তব্য একই।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: হুমায়ুন কবির

১

কালো ধোঁয়া ও প্লাস্টিকে বিপন্ন সুন্দরবন || ‎তারিক ইসলাম

২

শিল্পাঞ্চলে নিরাপত্তার চাদর, মাঠে ৩৩ প্লাটুন বিজিবি

৩

ব্রাজিলে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে নতুন বিশ্বরেকর্ড!

৪

৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন নায়িকা পরীমনি

৫

মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

৬

পোশাক খাতে অস্থিরতার নেপথ্যে আ.লীগ-যুবলীগ: দাবি জামায়াতের

৭

এনটিআরসিএ’র নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি হতে পারে ডিসেম্বরে

৮

কাজে ফিরেছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা

৯

সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, প্রথম দিন গেলেন ৮৩৬ পর্যটক

১০

ইকবাল সোবহান চৌধুরীকে হত‍্যা মামলায় গ্রেপ্তার দেখালো ডিবি

১১

সাতক্ষীরায় ভোরে হাটতে বের হয়ে পরিবহন চাপায় প্রাণ গেল নারীর

১২

শুরুতেই জোড়া আঘাত, কিং-হজের স্টাম্প ভাঙলেন তাসকিন-হাসান

১৩

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

বেতনা খননের মাটি বিক্রি, ঘটনাস্থল পরিদর্শনে আশাশুনির ইউএনও

১৫

ছকিনা-শামছুর দম্পতির মানবেতর জীবনযাপন, জোটেনি বয়স্ক ভাতার কার্ড

১৬

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

১৭

ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ

১৮

সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

১৯

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু

২০