বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৩ জুলাই ২০২৫, ৮:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সরকারি কলেজের জিয়া হল পুনরায় চালুর দাবিতে স্মারকলিপি

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সরকারি কলেজের পরিত্যক্ত ঘোষিত ‘জিয়া হল’ পুনরায় চালুর দাবিতে স্মারকলিপি দিয়েছে ছাত্রশিবির। বুধবার (২৩ জুলাই) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি তুলে দেন সংগঠনটির নেতারা।

স্মারকলিপিতে বলা হয়, সরকারি কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আবাসন সংকটে ভুগছে। অথচ জিয়া হলটি বছরের পর বছর অচল অবস্থায় পড়ে রয়েছে। দ্রুত সংস্কার করে হলটি চালু করলে শিক্ষার্থীরা উপকৃত হবে এবং কলেজে আবাসন ঘাটতি অনেকটাই মিটবে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মুহা. আল মামুন, কলেজ সভাপতি মো. রফিকুল ইসলাম, শহর শিবিরের অফিস সম্পাদক মো. নুরুন্নবী, অর্থ সম্পাদক মো. আরিফ বিল্লাহ, প্রকাশনা সম্পাদক হা. আনিসুর রহমান, তথ্য ও মিডিয়া সম্পাদক মো. মাসুদ রানা, কলেজ সেক্রেটারি মো. মাসুদুজ্জামান, অফিস সম্পাদক জিয়াউর রহমান ফাহিম ও সিটি কলেজ সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ।

এ বিষয়ে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম বলেন, ৫ আগস্টের পর জিয়া হলে হামলা ও লুটপাট চালানো হয়। আমরা খুব দ্রুত এটি চালুর চেষ্টা করছি। সামান্য কিছু সংস্কার করলেই হলটি ব্যবহারের উপযোগী হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!