বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৬ আগস্ট ২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উপকূল রক্ষাবাঁধের কাজে ধীরগতি, বালু রাখায় মরছে চরের গাছ!

এম জুবায়ের মাহমুদ: শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষীর ‘কুনে’ নামক স্থানে পানি উন্নয়ন বোর্ডের ৫শ মিটার বেড়িবাঁধে ৬১ হাজার বালুর বস্তা ডাম্পিং এর কাজ চলছে গেল ৩ মাস ধরে। কাজের ধীরগতি ও কাজের জন্য উত্তোলন করে নদীর চরের গাছের গোড়ায় স্তুপ করে রাখা বালুর কারণে মড়ক লেগেছে চরের গাছে। এতে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সরজমিনে দেখা যায়, খোলপেটুয়া নদীর পশ্চিম প্রান্তে বালু উত্তোলন করে নদীর চরের জায়গায় জিও ব্যাগ দিয়ে ঘিরে সেখানে বালু ভরাট করে ডাম্পিংয়ের জন্য রাখা হচ্ছে। এতে ডজন খানেক বড় আকৃতির কেওড়া গাছ মরে গেছে।

স্থানীয়রা বলছেন, গাছ মেরে বাঁধ করলে তা টিকবে না।

স্থানীয় আব্দুল মালেক, রাবেয়া খাতুনসহ কয়েকজন জানান, এখানে আগে কখনও গাছ মরেনি। এই ঠিকাদার কাজ করার জন্য বালু তুলে রাখার পর থেকে গাছগুলো মারা যাচ্ছে। গাছ মারা গেলে এলাকার লোকজন তা কেটে নিয়ে যায়।

জানা গেছে, কয়রার গ্যানেন, পাতাখালীর অহিদ মিলে এ কাজ পরিচালনা করছে।

তারা জানান, ওখানে জায়গা পেয়েছি তাই ওখানে রাখছি।

পানি উন্নয়ন বোর্ডের এসও সুমন কুমার কাছে এ বিষয়ে জিজ্ঞেস করতেই তিনি ঠিকাদারের পক্ষ নিয়ে প্রতিবেদকের পকেটে টাকা গুজে দেওয়ার চেষ্টা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০