বাংলাদেশ, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৭ আগস্ট ২০২৫, ৭:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সীমান্ত থেকে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ঔষধ ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বৈকারী, তলুইগাছা, ঝাউডাঙ্গা, চান্দুড়িয়া, কাকাডাঙ্গা, কালিয়ানী ও হিজলদি বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী বিওপির একটি দল বলদঘাটা নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের, তলুইগাছা বিওপির একটি দল তেতুলবাড়ি নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি ফকিরপাড়া নামক স্থান হতে আরো ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।

এছাড়া, কলারোয়া উপজেলার চান্দুড়িয়া বিওপির একটি দল কাঁদপুর নামক স্থান হতে ২৫ বোতল ভারতীয় মদ, কাকডাঙ্গা বিওপির একটি দল গেড়াখালী ও ভাদিয়ালী নামক স্থান হতে ২ লক্ষ ৬ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ, কালিয়ানী বিওপির একটি দল কালিয়ানী নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ও হিজলদী বিওপির বিশেষ একটি দল হিজলদী বড়ালী নামক স্থান হতে ৮৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৫ লক্ষ ৪১ হাজার টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হয়নি।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক এসব মালামাল জব্দের বিষয় নিশ্চিত করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় জামায়াতের লিডারশীপ ট্রেনিং ক্যাম্প

কালিগঞ্জে বিএনপির গণমিছিল ও সমাবেশ

শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পুনর্বাসনে এগিয়ে এলো আইএফএসডি ফাউন্ডেশন

শ্যামনগরে নারীর ঘর থেকে বস্ত্রহীন যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ করল সৌদি

হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত: জয়সওয়াল

বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ফেসবুকের নতুন সুবিধা

আশাশুনিতে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ স্থাপনের অভিযোগ

হাম উপসর্গে তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২ শতাধিক

১০

হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব

১১

ব্যাংককে স্কুলে বন্দুক হামলা: নিহত ৬, আহত অন্তত ১৫

১২

বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত

১৩

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

১৪

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

১৫

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

১৬

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

১৭

বেনাপোলে ককটেল সদৃশ ২টি বোমা উদ্ধার

১৮

মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের অন্যতম প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার

১৯

ইটাগাছা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

২০
error: Content is protected !!