বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৯ আগস্ট ২০২৫, ৭:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ওয়েলফেয়ার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন মীর তাজুল ইসলাম রিপন

ডেস্ক রিপোর্ট: ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ক্রীড়া সংগঠক ক্যাটাগরিতে ওয়েলফেয়ার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ পদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন। তিনি জেলার একজন সাবেক ক্রিকেটার ও জেলা আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ।

বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে রাজধানীর কেন্দ্রীয় কচিকাচা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফাউন্ডেশনের যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী।

বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাড. শেখ মো. আমির হামজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন আহমেদ, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) তাশিক আহমেদ, ইবনে সিনা ইমেজিং সেন্টার অ্যান্ড ডায়াগনস্টিকের জেনারেল এন্ড ল্যাপরোস্কপিক সার্জন ব্রি. জে. (অব.) প্রফেসর ডা. মো. সাইদুর রহমান, ঢাকা সিএমএইচ এর স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ সার্জন লে. কর্নেল (অব.) ডা. সেলিনা আক্তার প্রমুখ।

ওয়েলফেয়ার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়ে মীর তাজুল ইসলাম রিপন বলেন, এই অ্যাওয়ার্ড পেয়ে দায়িত্ব আরো বেড়ে গেল। তৃণমূল পর্যায়ে খেলাধুলার মান উন্নয়নে আরও আন্তরিকতার সাথে কাজ করবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০