বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১০ আগস্ট ২০২৫, ১:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক শহিদুল ইসলামকে সংবর্ধনা

oplus_0

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) গার্লস হাইস্কুল পরিবার।

রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

স ম শহিদুল ইসলাম ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলের সদ্য সাবেক সভাপতি, ৯নং ব্রহ্মরাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান এবং সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন বিশিষ্ট সমাজসেবক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও ফুলেল শুভেচ্ছা জানান সাবেক বিদ্যোৎসাহী সদস্য আব্দুল হামিদ, সাবেক অভিভাবক সদস্য রবিন্দ্র কর্মকার, সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, সিনিয়র শিক্ষক মো. নজিবুল ইসলাম, মো. হাফিজুল ইসলাম, শামীমা আক্তার, গীতা রানী সাহা, অরুন কুমার মন্ডল, খালেদা খাতুন, কনক কুমার ঘোষ, আসমাতারা জাহান, দেবব্রত ঘোষ, ভানুবতী সরকার, মৃনাল কুমার ঘোষ, ভৈরব চন্দ্র পাল, হারুন অর রশিদ, লুৎফর রহমান, লুৎফুন্নাহার, আব্দুল্লাহ আল মামুন, দেলওয়ার হোসেন প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা স ম শহিদুল ইসলামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১০

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১১

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১২

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১৩

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৪

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৫

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৬

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৭

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৯

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

২০
error: Content is protected !!