বাংলাদেশ, রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১০ আগস্ট ২০২৫, ৬:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তিন সিক্যুয়েলে শাকিব!

বিনোদন ডেস্ক | ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজ করেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়। আবারও বড় চমক নিয়ে আসছেন এই নির্মাতা।

শাকিব খানকে নিয়ে তৈরি করবেন একটি সিনেমা- যার তিনটি সিক্যুয়েল আর তিনটিই একসঙ্গে মুক্তি পাবে!

নির্মাতা মেহেদী হাসান হৃদয় গণমাধ্যমকে বলেন, শাকিব ভাইকে নিয়ে বড় ক্যানভাসে একটি সিনেমা করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। চিত্রনাট্য লেখার কাজ চলছে। যেহেতু এটি বড় প্রজেক্ট, তিনটি অংশেই টানা শুটিং হবে এবং একসঙ্গে মুক্তি পাবে। এক পার্ট পরে আরেক পার্ট নয়- তিনটিই দর্শক দেখবেন একসঙ্গে।

সিক্যুয়েল নিয়ে উচ্ছ্বসিত শাকিব খান। তা জানিয়ে মেহেদী হাসান হৃদয় বলেন, বরবাদ সিনেমার প্রিমিয়ারে শাকিব ভাই নিজেই ইঙ্গিত দিয়েছিলেন, সামনে বড় কিছু আসছে। আমরা গল্প ও চিত্রনাট্য নিয়ে তার সঙ্গে কথা বলেছি, তিনি বেশ উৎসাহী।

শাকিব খানের এই বিশাল প্রজেক্টে হাত দেওয়ার আগে হৃদয় নির্মাণ করছেন আরেকটি সিনেমা, যেখানে জুটি বেঁধে অভিনয় করছেন সিয়াম আহমেদ ও প্রার্থনা ফারদিন দীঘি। এই সিনেমার শুটিং শেষ হলেই শুরু হবে শাকিব খানকে নিয়ে তিন সিক্যুয়েলের প্রস্তুতি।

এদিকে দুদিন আগেই নতুন কিছু নিয়ে ফেরার ইঙ্গিত দিয়েছেন শাকিব খান। এবার নির্মাতা হৃদয়ের কথায় তার প্রতিফলন দেখা যাচ্ছে। বৃহস্পতিবার রাতে শেয়ার করা স্টোরিতে শাকিব খান বলেছিলেন, দিনগুলো পেরিয়ে যাচ্ছে কাজ, ভ্রমণ আর বড়পর্দা নিয়ে নতুন স্বপ্নে ঘেরা এক ঘুর্ণিপাকে। নতুন কিছু নিয়ে শিগগিরই ফিরে আসছি, যা হবে আগের চেয়ে আরও সাহসী, স্মরণীয় এবং আইকনিক।

বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন শাকিব খান। চলতি মাসের শেষে দেশে ফেরার কথা রয়েছে তার। সেপ্টেম্বর থেকে বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত সিনেমার শুটিং করার কথা রয়েছে তার, যেটি মুক্তির সম্ভাবনা রয়েছে ডিসেম্বরে। এরপর এই নায়ক শুরু করবেন আবু হায়াত মাহমুদ পরিচালিত পরিচালিত আরও একটি সিনেমা, এটি মুক্তি পাবে আসন্ন ঈদুল ফিতরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১০

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১১

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

১২

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

১৩

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

১৪

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৫

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১৬

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

১৮

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৯

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০