বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৫ আগস্ট ২০২৫, ৬:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নেই পার্কিং, কেশবপুরে সোনালী ব্যাংকে গ্রাহক ভোগান্তি চরমে

জি. এম. মিন্টু, কেশবপুর (যশোর): সোনালী ব্যাংক কেশবপুর শাখায় পার্কিং সুবিধা না থাকায় গ্রাহক ভোগান্তি চরম আকার ধারণ করেছে । সেবা নিতে এসে সাইকেল বা মোটরসাইকেল রাখার নিরাপদ স্থান না পেয়ে বিড়ম্বনায় পড়ছেন তারা। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন গ্রাহকরা।

স্থানীয় সূত্র মতে, গাজীর মোড় সংলগ্ন একটি মার্কেটের দ্বিতীয় তলায় দীর্ঘদিন ধরে শাখাটি পরিচালিত হচ্ছে। এখানে প্রতিদিন সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ বেতন, ভাতা, পেনশন, সঞ্চয়পত্র, বিল প্রদানসহ নানা ব্যাংকিং সেবা নিতে আসেন। তবে পার্কিং ব্যবস্থা না থাকায় গ্রাহকদের ব্যাংকের আশপাশের দোকান বা রাস্তার পাশে যানবাহন রাখতে হয়। এতে চুরি-ছিনতাইয়ের ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি গত এক বছরে অন্তত ১৫টি মোটরসাইকেল ও সাইকেল চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয় মাছ ব্যবসায়ী উবাইদুর রহমান বলেন, প্রতিদিন কয়েক লাখ টাকার লেনদেন করি। ব্যাংকের নিচে বাইক রাখার জায়গা নেই, আর যে সামান্য জায়গা আছে সেখানে নিরাপত্তা নেই। বাধ্য হয়ে পাশের দোকানের সামনে রাখতে হয়, চুরির ভয়ে ঠিকমতো কাজ করতেও পারি না।

গ্রাহক হাফিজুর রহমান মনে করেন, ব্যাংকের শাখা এমন স্থানে স্থানান্তর করা উচিত, যেখানে পর্যাপ্ত পার্কিং সুবিধা থাকবে। একই দাবি জানিয়েছেন ব্যবসায়ী আবু হাসান রনি, আবুল কালাম আজাদ, শহিদুল ইসলামসহ শতাধিক গ্রাহক।

গ্রাহক ইমরান হোসেন ক্বারী বলেন, প্রতিদিন টাকা পাঠাতে ব্যাংকে যাই, কিন্তু পার্কিং না থাকায় সবসময় বিড়ম্বনায় পড়তে হয়। ব্যাংকের উচিত গ্রাহকের সুবিধার্থে সুরক্ষিত পার্কিংয়ের ব্যবস্থা করা।

এ বিষয়ে সোনালী ব্যাংক কেশবপুর শাখার কর্মকর্তারা জানান, স্থান সংকুলান না হওয়ায় বর্তমানে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। তবে গ্রাহকদের চাহিদা বিবেচনায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১০

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১১

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১২

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৩

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৪

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৫

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৬

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৭

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৮

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

১৯

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

২০
error: Content is protected !!