বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৬ আগস্ট ২০২৫, ৭:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাইফকে ‘সিংহ’ সম্বোধন করে যা বললেন কারিনা

বিনোদন ডেস্ক | চলতি বছরের জানুয়ারি মাসে নিজের বাসভবনে দুষ্কৃতীর হামলার মুখে পড়েছিলেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। জানা যায়, যথাসময়ে সাইফ সেখানে উপস্থিত না হলে দুই সন্তান জেহ-তৈমুরের বড় বিপদ হতে পারত।

তবে নিজের জীবন বাজি রেখে দুষ্কৃতীর ওপর ঝাপিয়ে পড়েছিলেন নবাব। তখনই ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি।

সেই ঘটনার কয়েক মাস পার হলেও ‘অভিশপ্ত’ সেই রাতের কথা ভোলেনি পরিবার! আর সেই দিনের ঘটনার কারণেই সাইফকে ‘সিংহ’ বলে সম্বোধন করে জন্মদিনে শুভেচ্ছা জানালেন কারিনা কাপুর।

১৬ আগস্ট ৫৫ বছরে পা রাখলেন সাইফ আলি খান। এদিন স্বামীর জন্মদিনে আদুরে বার্তা দিয়েছেন কারিনা। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সিংহের ছবি শেয়ার করে কারিনা লেখেন, ‘আমাদের পরিবারের সিংহ, তোমাকে জন্মদিনে অনেক শুভেচ্ছা। আমার প্রিয় স্বামী। ’ সঙ্গে হৃদয় ইমোজি জুড়ে দিয়েছেন অভিনেত্রী।

শুভেচ্ছা বার্তায় হামলার রাতের কথা উল্লেখ করেননি কারিনা, তবে মাস খানেক আগে সাইফের প্রশংসা করে তিনি জানিয়েছিলেন, সন্তান-পরিচারিকাকে বাঁচানোর জন্যই নিজের জীবনের ঝুঁকি নিয়ে দুষ্কৃতীর ওপর ঝাপিয়ে পড়েছিলেন সাইফ। অনুরাগীরাও সেসময়ে বলিউড নবাবকে অভিবাদন জানিয়ে ‘বাস্তব জীবনের হিরো’র আখ্যা দিয়েছিলেন।

২০১২ সালে দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন সাইফ আলি খান এবং কারিনা কাপুর। যদিও বিয়ের আগে নানা ঘাত-প্রতিঘাত পেরতে হয়েছিল দুই তারকাকে। পতৌদি পরিবারের নবাবের সঙ্গে হিন্দু কাপুর পরিবারের মেয়ের বিয়ে খবর শুনে যেমন হুমকির মুখে পড়েছিলেন সাইফ-কারিনা, তেমনই দুই পরিবারকেও খুনের হুমকি খেতে হয়েছিল।

বলিউড নবাব একবার নিজেই জানিয়েছিলেন সেই ঘটনার বর্ণনা করেছিলেন। যদিও এমন হুমকির বার্তায় বিচলিত হননি সাইফ। তার কারণ তাদের পরিবারে এমন ঘটনা আগেও ঘটেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০