
ডেস্ক রিপোর্ট: ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুকিত হাসান খান, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের সভাপতি ডা. আবুল কালাম বাবলা, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সড়ক ও জনপদ বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান, এল্লারচর মৎস্য প্রদর্শনী খামারের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হ্যাচারী মালিক কাজী আফসার হোসেন লিটু প্রমুখ।
আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।

মন্তব্য করুন