বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৯ আগস্ট ২০২৫, ১২:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাকিব খানের সিনেমায় নায়িকা হচ্ছেন তানজিন তিশা!

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান সেপ্টেম্বরে নতুন ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন। ছবিটির নাম এখনও চূড়ান্ত হয়নি। পরিচালনা করবেন বিজ্ঞাপন ও টিভি নাটক নির্মাণে পরিচিত নির্মাতা সাকিব ফাহাদ। ছবিটির অধিকাংশ শুটিং হবে থাইল্যান্ডে, এরপর বাংলাদেশে।

এবার শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সিনেমার সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। মৌখিকভাবে সব কিছু চূড়ান্ত হলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

দেশের কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, শাকিব খান নাকি এই ছবিতে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের চরিত্রে অভিনয় করবেন। তবে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শাকিব সরাসরি সেনা কর্মকর্তার ভূমিকায় থাকছেন না। তাঁকে দেখা যাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্ট হিসেবে, যিনি দেশের জন্য একের পর এক লোমহর্ষক অপারেশন সম্পন্ন করেন।

গল্পে বাস্তব ঘটনার অনুপ্রেরণা থাকলেও এতে যোগ হয়েছে নাটকীয়তা ও অ্যাকশন। দেশের রাজনৈতিক পরিস্থিতি, দায়িত্ব পালনকালে এক এজেন্টের মানসিক টানাপোড়েন এবং তার ব্যক্তিগত জীবনের দ্বন্দ্বও উঠে আসবে পর্দায়।

শাকিব খানকে নিয়ে এটি হতে যাচ্ছে সাকিব ফাহাদের প্রথম চলচ্চিত্র। জানা গেছে, সেপ্টেম্বরে শুটিং শুরু হয়ে ডিসেম্বরেই ছবিটি মুক্তি পাবে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, কানাডা ও মধ্যপ্রাচ্যের প্রেক্ষাগৃহে একযোগে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

হাম উপসর্গে আরও ৮ জনের মৃ/ত্যু, আক্রান্ত ১২৩২

১০

ইউপি নির্বাচন ৭ ধাপে, প্রথম ভোট ১২ নভেম্বর

১১

সাতক্ষীরায় পুকুরের পানিতে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১২

দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, বাঁচাতে প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা

১৩

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

১৪

‎প্রাণ জুড়ানো সবুজ নিঃশ্বাস: বাংলাদেশের শীর্ষ ৫ অক্সিজেনদাতা গাছ || তারিক ইসলাম

১৫

জবি তরুণ লেখক সংঘের সভাপতি রিমি, সম্পাদক মোসাব্বীর

১৬

তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

১৭

নতুন পেসার খুঁজবে বিসিবি

১৮

জিয়াউর রহমানকে গুলি করেন কে, তদন্ত সংস্থাকে জানালেন মোজাফফর

১৯

ধর্ষণের পর তরুণীকে হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

২০
error: Content is protected !!