বাংলাদেশ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৯ আগস্ট ২০২৫, ৭:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় খাল ও জলাশয় দখলমুক্ত করতে সাড়াশি অভিযান

এসএম নাহিদ হাসান: সাতক্ষীরার তালায় খাল ও জলাশয় দখলমুক্ত করতে এবং মাছের প্রজনন ক্ষেত্র রক্ষায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সাড়াশি অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল থেকে উপজেলার নওয়াপাড়া বাজার সংলগ্ন খাল ও গোপালপুর খালে এই অভিযান চালানো হয়। এসময় অন্তত ২০টি স্থায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযান পরিচালনা করেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. তারিক ইমাম, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ, ইউপি সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

অভিযান চলাকালে উদ্ধার করা হয় ১০টি চায়না দুয়ারি জাল, একটি বেহুন্দি জালসহ বিভিন্ন প্রকার নিষিদ্ধ মাছ ধরার সরঞ্জাম।

বিকেলে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় জনগণের উপস্থিতিতে এসব জাল ও সরঞ্জাম পুড়িয়ে ধ্বংস করা হয়।

তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ বলেন, এ অভিযানে স্থানীয়ভাবে ব্যাপক সাড়া পড়েছে। মানুষ আশা করছে, খালগুলো আবারো প্রাণ ফিরে পাবে এবং দেশীয় মাছের উৎপাদন বাড়বে।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. তারিক ইমাম জানান, দীর্ঘদিন ধরে এসব খালে অবৈধ স্থাপনা ও নিষিদ্ধ জাল ব্যবহার করায় প্রাকৃতিক জলপ্রবাহ ব্যাহত হচ্ছিল। এতে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বিচরণ ক্ষেত্র ধ্বংস হচ্ছিল। তিনি আরও বলেন, অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, জলাশয়, খাল ও নদীতে কোনো ধরনের অবৈধ দখল বা নিষিদ্ধ জাল ব্যবহার সহ্য করা হবে না। খালের স্বাভাবিক প্রবাহ ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১০

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

১১

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

১২

আসামে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭ লাখ

১৩

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

১৫

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

১৬

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

১৭

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

১৮

তালা প্রেসক্লাবের শোক

১৯

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

২০
error: Content is protected !!