বাংলাদেশ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২০ আগস্ট ২০২৫, ৯:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালাকপ্রাপ্ত স্ত্রীকে বাড়িতে তুলে দিয়ে স্বামীকে বাড়ি ছাড়া করার অভিযোগ ওসির বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়ায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে বাড়িতে তুলে দিয়ে স্বামীকে বাড়ি ছাড়া করার অভিযোগ উঠেছে কলারোয়া থানার ওসি সাইফুল ইসলামের বিরুদ্ধে। এঘটনায় প্রতিকার চেয়ে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কলারোয়া উপজেলার বলিয়ানপুর গ্রামের আবু সিদ্দিক দফাদারের ছেলে মালেশিয়া প্রবাসী কামরুজ্জামান বাবলু।

লিখিত অভিযোগে তিনি বলেন, ইন্দোনেশিয়া থেকে কাজের সন্ধানে মালেশিয়ায় আসা নারী ইয়ানতি’র সাথে সম্পর্কের জেরে ২০০৭ সালে আমাদের বিয়ে হয়। এরপর আমাদের একটি কন্যা সন্তানও হয়। কিন্তু তার সাথে আমার বনিবনা না হওয়ায় ২০২০ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশের প্রচালিত আইন অনুযায়ী রেজিস্ট্রি তালাক প্রদান করি। তালাকের ১ বছর ১০ মাস ১২ দিন পরে তালাকপ্রাপ্ত স্ত্রী ইয়ানতি আমার বিরুদ্ধে ৫০ লক্ষ টাকা যৌতুকের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে (মামলা নং ৬৭৪/২৩)। উক্ত মামলায় আমি ১ মাস ১৫ দিন জেল খাটার পর জামিনে মুক্তি পেয়ে হাইকোর্টের অনুমতি নিয়ে ২০২৩ সালের ৩০ জুলাই মালেশিয়া চলে যাই। সেখানে প্রায় দুই বছর থাকার পর চলতি বছরের ১৫ জুলাই আমি দেশে ফিরে আসি এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সাতক্ষীরাতে হাজির হয়ে জামিন লাভ করি। এরপর কলারোয়ায় নিজ বাড়ীতে অবস্থান করতে থাকি। বাড়ি আসার খবর পেয়ে তালাকপ্রাপ্ত স্ত্রী আবারো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে এবং কলারোয়া থানায় আমি তাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দিয়েছি মর্মে লিখিত অভিযোগ দায়ের করে। এর প্রেক্ষিতে কলারোয়া থানার ওসি সাইফুল ইসলাম চলতি বছরের ২৬ জুলাই আমাকে থানায় ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এছাড়া আমাকে বলেন, তুই তোর বাড়িতে থাকতে পারবিনা, ওই মহিলা থাকবে। তুই যদি বাড়িতে যাস, তোর নামে ধর্ষণ মামলা হবে। এরপর ওসি সাইফুল আমার এলাকায় কিছু বখাটে ছেলেদের ম্যানেজ করে গত ৫ বছর আগের তালাকপ্রাপ্ত স্ত্রী ইয়ানতিকে আমার বাড়িতে তুলে দিয়ে আমাকে বাড়ি ছাড়া করে দিয়েছেন। আমি আমার নিজ নামীয় জমি এবং বাড়ি ফেলে আজ পথে পথে ঘুরে বেড়াচ্ছি। তিনি বলেন, ইয়ানতি আমার স্ত্রী থাকাবস্থায় ২০১৯ সালের ২৬ জুলাই তারিখে আমাকে মৃত সাজিয়ে এবং নিজেকে বিধবা দেখিয়ে জনৈক রঞ্জু ইসলাম নামের এক যুবকের সাথে রেজিস্ট্রি বিয়েও করেন। যার নিকাহ নামা আমার কাছে রয়েছে। পরবর্তীতে ২০২০ সালের ১ জানুয়ারি রঞ্জুর সাথে তার তালাক হয়। সে তালাক নামাও আমার কাছে রয়েছে।

তিনি এসময় দুঃখ প্রকাশ করে বলেন, আমি একজন রেমিট্যান্স যোদ্ধা হিসাবে সর্বোচ্চ সম্মান পাওয়ার কথা থাকলেও আইন প্রয়োগকারী সংস্থা পুলিশের একজন দায়িত্বশীল ওসি সাহেবের প্রত্যক্ষ ইন্ধনে আমার সাবেক স্ত্রীর দ্বারা বে-আইনিভাবে নির্যাতনের শিকার হয়ে আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি।

সংবাদ সম্মেলনে তিনি তার তালাক প্রাপ্ত স্ত্রীর দেওয়া মিথ্যা মামলা থেকে অব্যাহতি এবং নিজের বাড়িতে ফিরতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পুলিশ কাউকে কামরুজ্জামান বাবলুর বাড়িতে তুলে দেয়নি। উনি যে অভিযোগ করেছেন এটা সঠিক নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা

কালিগঞ্জে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার

ইতিহাস গড়লেন অলরাউন্ডার মিরাজ

রাঙামাটিতে পিকআপভ্যান উল্টে নিহত ৪

জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০

নলতায় আহছানিয়া পাবলিক লাইব্রেরির পাঠ প্রতিযোগিতা

কালিগঞ্জে কৃষকদলের দোয়া মাহফিল

১০

সাতক্ষীরা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতারসহ গ্রেপ্তার ৩

১১

ব্রহ্মরাজপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

১২

সুন্দরবন প্রেসক্লাবে কালিগঞ্জ মালিক-শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৩

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, ১৩ পদে ১৯ প্রার্থী

১৪

চলে গেলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মশু

১৫

গাবুরায় বিদ্যুৎ সেবা নিয়ে মতবিনিময়

১৬

রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

অবসর ও কল্যাণ ভাতা পাচ্ছেন ৭০ হাজার শিক্ষক: শিক্ষামন্ত্রী

১৮

কয়রায় যুব দিবসে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক পরিবর্তনের আহ্বান

১৯

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

২০
error: Content is protected !!