বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২১ আগস্ট ২০২৫, ১২:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইধিকাকে ‘বাংলার ক্রাশ’ বললেন দেব!

ডেস্ক রিপোর্ট: ইধিকা পাল— ওপার বাংলার টেলিভিশন থেকে বড় পর্দায় আসার পর একের পর এক হিট সিনেমায় কাজ করেছেন। কখনও বাংলাদেশের ‘প্রিয়তমা’, কখনও কলকাতার ‘খাদান কিশোরী’— দু’পাড়ের দর্শকের মন জয় করেছেন তিনি। তাই টলিউডে ইতিমধ্যেই কানাঘুষো উঠেছে, ইধিকাই নাকি বর্তমান সময়ের ‘লাকি চার্ম’!

এবার তাকে আরও বড় স্বীকৃতি দিলেন টলিউড সুপারস্টার দেব। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘বহুরূপ’ ছবির ট্রেলার শেয়ার করে দেব ইধিকাকে সম্বোধন করেছেন ‘বাংলার ক্রাশ’ হিসেবে।

বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় ‘বহুরূপ’ ট্রেলার শেয়ার করে দেব তার সহ-অভিনেতা সোহম চক্রবর্তীকে ভাই সম্বোধন করে শুভেচ্ছা জানান। আর ইধিকা পালের নাম ট্যাগ করে লিখে দেন— ‘বাংলার ক্রাশ’।

দেবের এমন প্রশংসা প্রাপ্তির পর পাল্টা ধন্যবাদও জানিয়েছেন ইধিকা। টলিউড সুপারস্টারের এমন মন্তব্যকে বড় প্রাপ্তি হিসেবেই দেখছেন তিনি।

প্রসঙ্গত, দেব-ইধিকার রসায়ন দর্শকের কাছে নতুন নয়। ‘খাদান’ ছবির পর থেকেই তাঁদের জুটি ঘিরে ভক্তমহলে উন্মাদনা। মাঝেমধ্যে শোনা গিয়েছিল, ‘প্রজাপতি ২’ থেকে নাকি বাদ পড়েছেন ইধিকা। কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে মিঠুন-দেবের ব্লকবাস্টার ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে জায়গা পেয়েছেন তিনিই। এরই মধ্যে ‘রঘু ডাকাত’ ছবির টিজারেও ‘সৌদামিনী’ চরিত্রে নজর কেড়েছেন ইধিকা।

অন্যদিকে, ‘বহুরূপ’ ছবিতে একেবারে ভিন্ন রূপে ধরা দেবেন সোহম চক্রবর্তী। এক অভিনেতার জীবনের গ্ল্যামারাস দিকের আড়ালে থাকা চ্যালেঞ্জ ও সংগ্রামের গল্পই উঠে আসবে ছবির কাহিনিতে। সাতটি ভিন্ন লুকে দেখা যাবে তাকে। আর এই যাত্রায় তার সঙ্গী হবেন ইধিকা পাল।

সিনেমার ট্রেলার দেখে দেবের মন্তব্য, “দারুণ লাগল।” আর সেই মন্তব্যেই ইধিকার জন্য ফুটে উঠেছে বিশেষ সার্টিফিকেট— ‘বাংলার ক্রাশ’!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় ভোটের আইন-শৃঙ্খলা সভা পিছিয়ে ২১ সেপ্টেম্বর

সাতক্ষীরা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঐতিহ্যবাহী পি কে ইউনিয়ন ক্লাবের কমিটি গঠন: সান্টু চৌধুরী সভাপতি, মিঠু খান সম্পাদক

জবির পরিবহন ব্যবস্থাপনা নিয়ে ‌‘অসন্তোষ’

কয়রা উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন ইব্রাহিম সানা

অবশেষে বকেয়া বুঝে পেলো সাংবাদিক পুলকের পরিবার

ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

ভারত থেকে পাইপলাইনে এলো প্রায় ৪ হাজার টন ডিজেল

সাতক্ষীরা কমিউনিটির কার্যনির্বাহী কমিটি গঠন: উম্মে ফুয়ারা সভাপতি, জাহিদ সম্পাদক

শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

১০

সাতক্ষীরা সদর থানার প্রাচীর সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা কোথায়?

১১

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

১২

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

১৩

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

১৪

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

১৫

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

১৬

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

১৭

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

১৮

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

১৯

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

২০
error: Content is protected !!