বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৪ আগস্ট ২০২৫, ২:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঝাউডাঙ্গা ইউনিয়নে ২৩১জন উপকারভোগীর মাঝে ভিডব্লিউবি কার্ড ও চাল বিতরণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের ২৩১জন উপকারভোগীর মাঝে মহিলা বিষয়ক অধিদপ্তর বাস্তবায়নাধীন ২০২৫-২৬ চক্রের ভিডব্লিউবি কার্ড ও চাল বিতরণ করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) সকালে প্রধান অতিথি হিসেবে এই কার্ড ও চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।

ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু বিল্লাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমীর ইকবাল হোসেন, ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, ইউপি সদস্য ইদ্রিস আলী, জাহিদ ইকবাল, আলী বকস মন্ডল, আজাদ, ছিদ্দিকুল ইসলাম, শরিফুল ইসলাম, আজহারুল ইসলাম বাবলু, রবিউল ইসলাম ও মফিজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডব্লিউবি কর্মসূচি অন্যতম প্রধান একটি। এই কর্মসূচির আওতায় প্রত্যেক উপকারভোগী টানা দুই বছর প্রতিমাসে বিনামূল্যে ৩০ কেজি হারে চাল পাবেন। এটা একটা পরিবারের জন্য বড় সাপোর্ট। সরকারের এই সহায়তাকে কাজে লাগিয়ে উপকারভোগীদের আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে হবে। পরিবারের শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে। কিশোর-কিশোরীদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। বাল্য বিবাহকে না বলতে হবে। তাহলেই সরকারের এই কর্মসূচির সফলতা অর্জিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০