
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে অভিযান চালিয়ে অপদ্রব্য পুশকৃত ১৬ কেজি বাগদা চিংড়ি জব্দ করেছে পুলিশ।
সোমবার (২৫ আগস্ট) উপজেলার ফতেপুর গ্রামের রবিউল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে জেলা ডিবি পুলিশের একটি টিম এই চিংড়ি করে।
জানা গেছে, প্রকাশ্য দিবালোকে বিভিন্ন বাসা বাড়ি, মাছের ডিপো বা গোপন স্থানে বসে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ পরিদর্শক মিনহাজুল ইসলাম বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে সাথে নিয়ে ফতেপুর গ্রামের রবিউল ইসলামের বাড়িতে অভিযান চালান। এসময় সেখান থেকে ১৬ কেজি পুশকৃত বাগদা চিংড়ি জব্দ করা হয়। তবে, অভিযানের বিষয়টি বুঝতে পেরে পালিয়ে যায় অপদ্রব্য পুশের মূল হোতা চাচাই গ্রামের চিংড়ি ব্যবসায়ী আলমগীর হোসেন। পরে জব্দকৃত চিংড়িগুলো স্থানীয় এতিমখানায় দান করে দেওয়া হয়।
মন্তব্য করুন