বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৭ আগস্ট ২০২৫, ২:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খোলপেটুয়া নদীর চর দেবে ভাঙন আতংকে সাড়ে ৩শ পরিবার

oplus_2

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের উত্তর ভামিয়ার জমাদ্দার পাড়ায় খোলপেটুয়া নদীর প্রায় ৪শ ফুট চর দেবে গিয়ে ভাঙন আতংক দেখা দিয়েছে। এতে বসতঘর ও জমি হারানোর শংকায় দিন কাটছে অন্তত সাড়ে ৩’শ পরিবারের।

ভাঙনকবলিত এলাকাবাসী জানান, গত ২৩ আগস্ট বিকেলে চরের এই অংশ দেবে যায়। এরপর এলাকাজুড়ে আতংক তৈরি হয়েছে।

এদিকে, ভাঙনরোধে আগাম কোনো ব্যবস্থা না নেওয়ায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দায়িত্বহীনতাকে দায়ী করছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, চর দেবে যাওয়ার পর চার দিন অতিবাহিত হলেও খোলপেটুয়া নদীর ওই এলাকায় ভাঙন রোধে পাউবো কর্তৃপক্ষ দৃশ্যমান কোন উদ্যোগ নেয়নি। একের পর এক চর দেবে গেলেও শুধুমাত্র পরিদর্শনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে তাদের কার্যক্রম। দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় উপকূল রক্ষা বাঁধ ও পার্শ্ববর্তী গ্রামগুলো নদীতে তলিয়ে যাবে।

স্থানীয় এরশাদুর রহমান বাবু বলেন, গত কয়েকদিন ধরে অব্যাহতভাবে জমাদ্দার পাড়া সংলগ্ন এলাকা ভাঙছে। এই অংশের চর নদীতে দেবে গিয়ে এলাকার ঘরবাড়ি, মৎস ঘের, মিষ্টি পানির পুকুর, মসজিদসহ নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের দপ্তর ঝুঁকির মধ্যে চলে যাচ্ছে। তারপরও কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।

স্থানীয় আবুল হোসেন, অহিদ জমাদ্দার ও সেলিম হোসেনসহ একাধিক ব্যক্তি জানান, গত শনিবার নদীর চরে ভাঙন দেখা দেয়। যত সময় যাচ্ছে আস্তে আস্তে ভাঙন ওয়াপদার দিকে চলে আসছে। ভাঙনকবলিত স্থানে ৭০ থেকে ৮০ ফুট গভীর হয়ে গেছে। দ্রুত এই ভাঙন রোধ করা না গেলে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হবে।

বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, স্থানীয়রা গত দুইদিন আগে আমাকে ভাঙনের বিষয়টি জানায়। আমি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানিয়েছি।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড-১-এর উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (শ্যামনগর পওর শাখা) মোঃ ফরিদুল ইসলাম বলেন, ইতোমধ্যে ভাঙনকবলিত এলাকা পরিদর্শনসহ বর্তমান বেড়িবাঁধের অবস্থার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ভাঙনকবলিত স্থানের জরিপও শেষ হয়েছে। আশা করছি অতি দ্রুতই সেখানে কাজ শুরু হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!