বাংলাদেশ, রবিবার, ০২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৮ আগস্ট ২০২৫, ৮:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কপোতাক্ষ নদে অবৈধভা‌বে বালু উত্তোলনে দুজনকে জরিমানা, বাল্কহেড জব্দ

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে কপোতাক্ষ নদ থে‌কে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি বাল্কহেড জব্দ ও এক লাখ টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপ‌জেলার বুড়িগোয়ালিনী নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামানের নেতৃত্বে নৌ পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক দুজন হ‌লেন, শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের ঘোলা এলাকার ইউসুফ শেখের ছেলে ওয়েজকুরুনি (৪০) ও ইউনুস শেখের ছেলে মনিরুল ইসলাম (৩৫)।

পরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তা‌দেরকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন এই ভ্রাম‌্যমাণ আদালত প‌রিচালনা ক‌রেন।

বুড়িগোয়ালিনী নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামানের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কপোতাক্ষ নদীতে অভিযান চালানো হয়। এসময় কপোতাক্ষ নদের পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালীর গলাকাটা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকা‌লে বালুবাহী বাল্কহেডসহ দুইজনকে আটক করা হয়।

প্রসঙ্গত, আটককৃতরা দীর্ঘদিন ধরে ইঞ্জিনচালিত খননযন্ত্রের সাহায্যে অবৈধভাবে কপোতাক্ষ ও খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে দেশসেরা অ্যাথলেট জাকিরকে সংবর্ধনা

সুন্দরবনে কাঁকড়া শিকারে ৩ জেলে কারাগারে

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন: ঝুমুর আহবায়ক, সুমন সদস্য সচিব

ডিএনসিসি প্রশাসক শফিকুল ও এমপি জাহাঙ্গীরের ওপর হামলা

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

১০

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

১১

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

১২

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

১৩

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

১৪

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

১৫

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

১৬

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

১৭

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

১৮

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

১৯

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

২০
error: Content is protected !!