বাংলাদেশ, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
৩০ আগস্ট ২০২৫, ৪:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাইবার নিরাপত্তায় দক্ষতা অর্জনে শ্যামনগরে যুব কর্মশালা

module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

শ্যামনগর প্রতিনিধি: দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর বিশ্বে যুব সমাজকে সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষ করে তুলতে সাতক্ষীরার শ‌্যামনগ‌রে কর্মশালা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শনিবার (৩০ আগস্ট) শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে গবেষণা প্রতিষ্ঠান বারসিক । এই কর্মশালার আয়োজন ক‌রে।

কর্মশালায় বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদারের সভাপ‌তি‌ত্বে ও যুব সংগঠক স.ম ওসমান গনী সোহাগের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্লা।

এতে যুবদের সাইবার ঝুঁকি, প্রতিরোধ কৌশল এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার বিষয়ে প্রশিক্ষণ দেন সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক।

কর্মশালায় শ্যামনগরের ২৫টি যুব স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।

কর্মশালায় বলা হয়, প্রযুক্তি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় যুব সমাজকে সাইবার নিরাপত্তা বিষ‌য়ে স‌চেতন হ‌তে হ‌বে। ব্যক্তিগত তথ্য, আর্থিক লেনদেন ও ডিজিটাল ডিভাইসকে সাইবার হুমকি থেকে রক্ষা করতে সাইবার নিরাপত্তা জ্ঞান অপরিহার্য।

কর্মশালায় উৎসর্গ সোসাইটির গাজী আব্দুর রউফ, শ্যামনগর ব্লাড ব্যাংকের সাইফুদ্দিন সিদ্দিক, সিডিও’র মোঃ হাফিজ, শরুব ইয়ুথ টিম এর জান্নাতুল নাঈম, নিরাপদ উপকূল চাই আন্দোলন এর মোমিনুর রহমান, শ্যামনগর প্রেসক্লাবের আব্দুল আলিম, এসএসএসটির সাইদুল ইসলাম, যুব রেড ক্রিসেন্টের নুর নহার পারভীন, নকীপুর পাইলট স্কুলের শিক্ষার্থী আনিকা তাবাসসুম প্রমুখ অংশ নেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জের কাকশিয়ালী নদীতে নৌকা ডুবে প্রাণ গেল যুবকের, স্ত্রী-সন্তান জীবিত উদ্ধার

১

কারাগারে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

২

বাঁশদহা ইউনিয়ন জাপা নেতা শহিদুল ইসলাম আর নেই, জেলা জাতীয় পার্টির শোক

৩

হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি

৪

কয়রায় জলবায়ু-সহনশীল উত্তম কৃষি চর্চাবিষয়ক প্রশিক্ষণ

৫

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশল বিষয়ক প্রশিক্ষণ

৬

তালায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির সভা

৭

শ্যামনগরে প্রান্তিক মানুষের অধিকার ও জলবায়ু অভিযোজন নিয়ে সংলাপ

৮

কলারোয়ায় জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

৯

দেবহাটায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প

১০

সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্ট

১১

টিকটকে পরিচয়, প্রেমের টানে মালয়েশিয়া থেকে ছুটে এলো তরুণী, ঘটলো পরিণয়

১২

চিংড়িতে জেলি পুশ, শ্যামনগরে দুজনকে জরিমানা

১৩

নিরাপত্তাকর্মীদের অচেতন করে পূরবী জুয়েলার্সের ২ হাজার ভরি স্বর্ণ লুট

১৪

হামের উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৫

বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

১৬

খু‌নি হা‌সিনার ঠাই বাংলা‌র মা‌টি‌তে হ‌বে না: ম‌নিরুজ্জামান

১৭

পাকিস্তানের সঙ্গে ২৬টি নিরাপত্তা ও বাণিজ্য চুক্তির পরিকল্পনা বাংলাদেশের

১৮

বাংলা‌দে‌শে থাকার অ‌ধিকার আওয়ামী লীগের নাই: তাজ‌কিন আহ‌মেদ চিশ‌তি

১৯

হা‌সিনার ফি‌রে আসার সব অপ‌চেষ্টা রু‌খে দেওয়া হ‌বে: তা‌রিকুল হাসান

২০
error: Content is protected !!