
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় নারীর দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের জেলা ও পাড়া কমিটির সদস্যদের অংশগ্রহণে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আন্জুমানারা বেগম। উপস্তিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভানেত্রী শামীমা সুলতানা, সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, অর্থ সম্পাদক হাফিজা খাতুন, লিগ্যাল এইড (ভারপ্রাপ্ত) সম্পাদক নাছিমা নাসরিন ও পরিবেশ সম্পাদক ফরিদা খাতুন।
প্রশিক্ষণ দেন সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র।
এতে বলা হয়, রাজনৈতিক ক্ষমতায়ন নারীর মানবাধিকারের পূর্বশর্ত। ক্ষমতা ও সিদ্ধান্তগ্রহণের রাজনৈতিক কাঠামো থেকে নারীকে বাদ দিয়ে সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা এবং কার্যকর গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করা সম্ভব নয়। প্রশিক্ষণে ২০ জন সদস্য অংশ নেন।
মন্তব্য করুন