বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে খোলপেটুয়া নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ

এম জুবায়ের মাহমুদ: সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে প্রশাসন।

সোমবার সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের নেতৃত্বে উপজেলার বড়কুপোট এলাকা থেকে তাদের উচ্ছেদ করা হয়। এর আগে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে বার বার তাগাদা দেয়া সত্ত্বেও দখলদাররা তাতে গুরুত্ব দেয়নি। বরং নুতন করে ইট, বালু ও ইটের টুকরা ফেলে ও চরের গাছ কাটায় ঝুঁকিতে থাকা উক্ত নদীর পশ্চিম তীরের বিস্তৃত অংশ দখলের অপচেষ্টা চালায় তারা।

স্থানীয় দখলদার কর্তৃক অব্যাহতভাবে খোলপেটুয়া নদীর চর দখল নিয়ে গত ১৩ জুলাই দ্য এডিটরসে সচিত্র প্রতিবেদন প্রচারিত হয়। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে দখলকৃত নদীসহ নির্মিত অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য জামান এন্টারপ্রাইজ, আল্লাহর দান এন্টারপ্রাইজসহ অন্যদের সময় বেঁধে দেয়া হয়। কিন্তু নিজেদের উদ্যোগে দখলকৃত নদী ও তদসংলগ্ন চর অবমুক্ত না করায় সোমবার সকালে উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন।

এসময় অন্যান্যের মধ্যে সহকারী কশিমনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, বিএনপি নেতা আব্দুস সবুর, স্থানীয় চেয়ারম্যান আবু সালেহ বাবুসহ প্রশাসনের অপরাপর কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন জানান, সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদী দখলে নিয়ে তারা ইট বালুর আড়ৎ গড়ে তুলেছিল। অবৈধ স্থাপনা নির্মাণ করতে যেয়ে এসব দখলদারগণ অনেক স্থানে চরে গাছ কেটে ফেলেছে। দীর্ঘদিনেও কোন ব্যবস্থা না নেয়ায় ধীরে ধীরে দখলবাঁজরা চর পেরিয়ে নদীর মধ্যে ঢুকে পড়েছে। বাধ্য হয়ে নদী রক্ষার অংশ হিসেবে এসব দখলদারদের কবল থেকে চরসহ নদী উদ্ধারে অভিযান চালানো হয়েছে। সেখানে স্তুপাকারে রাখা সরঞ্জামাদী সরিয়ে নিতে তারা ২/৩ দিন সময় চেয়েছে। নদী বা জলাকার দখলের সাথে জড়িতদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

১০

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

১১

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

১২

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

১৩

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৪

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

১৫

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

১৬

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

১৭

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১৮

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

১৯

আলিম চেয়ারম্যানের আল্টিমেটামে নড়ে চড়ে বসেছে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকরা

২০
error: Content is protected !!