বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২ সেপ্টেম্বর ২০২৫, ৬:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা

ডেস্ক রিপোর্ট: ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে সাতক্ষীরার কালীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) খুলনার আয়োজনে এবং কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় এসব প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ড অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শেখ রফিকুল ইসলাম।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল।

আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক মো. মহাসীন আলী, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবেদিন ও সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিশির কুমার দত্ত, শিক্ষক গাজী মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালিগঞ্জের সমন্বয়ক আমির হামজা, মারুফ হাসান প্রমুখ।

বিতর্কের চূড়ান্ত পর্বের বিষয় ছিল- দুর্নীতিই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায়। এতে বিপক্ষে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।

বিতর্কে বিচারকের দায়িত্ব পালন করেন কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন ও উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহম্মেদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু ও কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম।

প্রসঙ্গত, কালিগঞ্জ উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব ইভেন্টে অংশ নেয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

এনআইডিতে ভুল তথ্য থাকলে সংশোধনে যেসব কাগজ লাগবে

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

১০

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

১১

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

১২

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

১৩

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

১৪

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

১৫

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

১৬

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১৭

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১৮

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১৯

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

২০
error: Content is protected !!