বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩ সেপ্টেম্বর ২০২৫, ৭:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অধিপরামর্শ সভা

সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এসিজি আয়োজিত অধিপরামর্শ সভা ও কমিউনিটি এ্যাকশন মিটিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) শারমিন আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন এসিজি’র সমন্বয়ক নিপা মোনালিসা।

আলোচনা ও পরিদর্শনে দেখা যায়, উপস্বাস্থ্য কেন্দ্রের সেবার মান আগের থেকে বৃদ্ধি পেয়েছে, আগত রোগীরা সেবা সম্পর্কে ভালো অভিমত ব্যক্ত করছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা পরিলক্ষিত হয়েছে। পাশাপাশি উপস্বাস্থ্য কেন্দ্রের সার্বিক উন্নয়নে কিছু বিষয় নিয়ে মতবিনিময় ও কর্মকৌশল নির্ধারণ করা হয়, যেমন-উপস্বাস্থ্য কেন্দ্রের প্রবেশ মুখের গেট নির্মাণ, আগত রোগীদের খাবার পানির ব্যবস্থা, রোগীদের ব্যবহারের জন্য জেন্ডার বান্ধব টয়লেট নির্মাণ, জনবল নিয়োগ ইত্যাদি বিষয় নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে অধিপরামর্শ, স্বাস্থ্যকেন্দ্রের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানীয় প্রতিনিধি ও বাসিন্দাদের সাথে অ্যাডভোকেসি সভার আয়োজন ইত্যাদি।

এর আগে মঙ্গলবার বিকাল ৪টায় ‘সনাক-টিআইবি’র সহায়তায় এসিজি’র সমন্বয়ক মোঃ মামুনার রশীদ এর সভাপতিত্বে ঝুটিতলা চার্চ এ ‘অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ-এসিজি কর্তৃক সাতক্ষীরা সদর হাসপাতালের সেবার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং’ অনুষ্ঠিত হয়েছে।

সভায় এসিজি কর্তৃক সাতক্ষীরা সদর হাসপাতালে কমিউনিটি মনিটরিং এর মাধ্যমে প্রাপ্ত বিভিন্ন বিষয়, যেমন- হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা; সময়মত ডাক্তার এবং যথাযথ সেবা পাওয়া; হাসপাতালের বহিঃবিভাগ থেকে প্রয়োজনীয় ওষুধ পাওয়া; টিকিট ও ওষুধ কাউন্টার ও ডাক্তার রোগী দেখার সময়ে সঠিক সিরিয়াল এবং নারী ও পুরুষের আলাদা লাইন সঠিকভাবে মানা; দালালের দ্বারা রোগী প্রতারিত হওয়া, পরীক্ষার জন্য বাহিরের নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো; রোগীর সাথে অসৌজন্যমূলক আচরণ করা ইত্যাদি সমস্যাসমূহ সমাধানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন এসিজি সহসমন্বয়ক অমীয় সরকার। আলোচনায় অংশগ্রহণ করেন সনাক সহ-সভাপতি মোঃ ইয়াছীন সিদ্দীকী, সদস্য রেবেকা সুলতানা, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর-সিই আল-আমিন, ইয়েস দলনেতা অনামিকা দাস, সদস্য মোঃ সানজিদ, নিয়াজ, সৌভগ্য, ফাতেমা এবং সেবাগ্রহীতা কল্পনা, দেবদাস, বাসন্তি, সুকুন্দ দাস, সুফলা, পদ্মা, রিতা, লাবনী দাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১০

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১১

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১২

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১৩

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৪

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৫

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৬

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৭

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৯

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

২০
error: Content is protected !!