বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৪ সেপ্টেম্বর ২০২৫, ৫:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় যুব সম্মেলন: জলবায়ু সহনশীল নগর গঠনের দাবি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জলবায়ু সহনশীল নগর গঠনের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত উপকূলীয় যুব জলবায়ু সম্মেলন ২০২৫-এ অংশ নিয়ে তারা এই দাবি জানান।

বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডেজিনাস নলেজ (বারসিক) এবং শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এই সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে জরুরী উদ্যোগ গ্রহণ, নগরের তাপদাহ কমানোর জন্য প্রচুর বৃক্ষরোপণ, শহরের ভিতরে পার্ক, খেলার মাঠ, উদ্যান সবার জন্য উন্মুক্তকরণ, শিক্ষার্থীদের চলাচলের জন্য আলাদা সাইকেল লেনের ব্যবস্থাকরণ, নগরের নিম্ন আয়ের মানুষের আবাসন নিশ্চিতকরণ, নিম্ন আয়ের মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তকরণ, যুবদের জন্য কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণ নিশ্চিতকরণ, নগরের নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড প্রদান এবং নগরের উন্নয়ন পরিকল্পনায় যুবদের যুক্ত করার সুপারিশ করা হয়।

সম্মেলনে সাতক্ষীরা উপকূলীয়, রাজশাহী বরেন্দ্র অঞ্চল ও ঢাকার নগর গবেষক, যুব ও নাগরিক নেতারা অংশ নেন।

সম্মেলনের প্রথম পর্বে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে জলবায়ু সংকট ও তরুণদের নগর সংস্কার নিয়ে আলোচনায় অংশ নেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয়ন কমিটির সহসভাপতি অধ্যাপক মোজ্জাম্মেল হোসেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, নগর গবেষক জাহাঙ্গীর আলম, নৃবিজ্ঞানী শহীদুল ইসলাম, সাংবাদিক এসএম বিপ্লব হোসেন, যুব প্রতিনিধি সিফাত হোসেন, নিশিতা ও ইমতি জামিল।

দ্বিতীয় পর্বে পরিবেশ কর্মী মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে পরিবেশ বান্ধব সবুজ নগর গঠনে যুব সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আসাদুজ্জামান, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, গবেষক আমরীন বিনতে আজাদ, যুব সদস্য সাঈদুল ইসলাম, ইস্রাফিল হোসেন, ইফতি জামিল, মেহতাহুল জান্নাত মাহি ও তহুরা খাতুন লিলি।

তৃতীয় পর্বে পরিবেশ কর্মী অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে নগরের প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, সাংবাদিক গোলাম সরোয়ার, যুব প্রতিনিধি তামিম রোহান, গৃহকর্মী জাহানারা খাতুন, ভ্যান চালক আব্দুর রহমান প্রমুখ।

সবশেষে নগরের জলবায়ু সংকট নিয়ে বিশেষ প্রতিবেদনের জন্য ঢাকা টাইমসের হোসেন আলী, দৈনিক পত্রদূতের আসাদুজ্জামান সরদার ও ডিবিসি নিউজের এম বেলাল হোসাইনকে বারসিক মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫-এ ভূষিত করা হয়।

একই সাথে কেমন নগর চাই- এ বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু ও ভিডিও কনটেন্ট প্রতিযােগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে জলবায়ু সুবিচারের দাবিতে সাতক্ষীরা শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

হাম উপসর্গে আরও ৮ জনের মৃ/ত্যু, আক্রান্ত ১২৩২

ইউপি নির্বাচন ৭ ধাপে, প্রথম ভোট ১২ নভেম্বর

সাতক্ষীরায় পুকুরের পানিতে ডু‌বে দুই শিশুর মৃত্যু

দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, বাঁচাতে প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

‎প্রাণ জুড়ানো সবুজ নিঃশ্বাস: বাংলাদেশের শীর্ষ ৫ অক্সিজেনদাতা গাছ || তারিক ইসলাম

১০

জবি তরুণ লেখক সংঘের সভাপতি রিমি, সম্পাদক মোসাব্বীর

১১

তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

১২

নতুন পেসার খুঁজবে বিসিবি

১৩

জিয়াউর রহমানকে গুলি করেন কে, তদন্ত সংস্থাকে জানালেন মোজাফফর

১৪

ধর্ষণের পর তরুণীকে হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

১৫

একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৬

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

১৭

লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের

১৮

ব্যাটে-বলে মিরাজের নৈপুণ্য, তবুও হারল গায়ানা

১৯

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০
error: Content is protected !!