বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৫ সেপ্টেম্বর ২০২৫, ২:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফাঁস হয়ে গেল ‘কিং’-এর লুক!

বিনোদন ডেস্ক: শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনার কমতি নেই। ছবিতে তাকে কোন রূপে দেখা যাবে, তা নিয়ে বহু দিন ধরেই কৌতূহলে রয়েছেন অনুরাগীরা। এর মধ্যেই ফাঁস হয়ে গেল সেই ছবিতে শাহরুখের ‘লুক’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, মাথা ভর্তি ধূসর চুল।
‘স্পাইক’ ধাঁচের ছাঁট। সাদা টি-শার্ট।
অনুরাগীদের অনুমান, ‘কিং’ ছবিতে এমন বেশেই দেখা যাবে শাহরুখকে। তবে ছবিটি বেশ দূরত্ব বজায় রেখে তুলেছেন ছবিশিকারি।

তাই শাহরুখের এই ‘লুক’ নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। তবে যেটুকু দেখা যাচ্ছে, তাতেই মুগ্ধ শাহরুখ-ভক্তেরা।

‘কিং’ ছবির শুটিং করতে গিয়ে বেশ কিছুদিন আগেই গুরুতর চোট পান শাহরুখ। তার পরেই কাঁধে হয়েছে অস্ত্রোপচার।

হাতে আর্ম স্লিং নিয়েই পুত্র আরিয়ান খানের আসন্ন সিরিজের বিশেষ অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন শাহরুখ। সেখানে গিয়ে তিনি বলেছিলেন, “একটু বড় রকমের অস্ত্রোপচারই হয়েছে। সেরে উঠতে এক-দুই মাস সময় লাগবে।”
রসবোধের জন্যও ভক্তদের পছন্দ শাহরুখকে। তাই সেই দিনও রসিকতা করেই বাদশা বলেছিলেন, “এমনিতে আমি অধিকাংশ কাজ তো এক হাতেই করি।

এক হাতেই খাই। এক হাতেই দাঁত মাজি। আবার মাথার পিছনে চুলকালে, এক হাতেই সেটা মিটিয়ে নিই।”
শাহরুখ খানকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে, রাজকুমার হিরানী পরিচালিত ‘ডাংকি’-তে। এখানে তার বিপরীতে ছিলেন তাপসী পান্নু।

উল্লেখ্য, ‘কিং’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে তার কন্যা সুহানা খানকেও। এছাড়াও দেখা যাবে দীপিকা পাডুকোন, রানী মুখার্জিকেও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০