বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শ্যামনগরে জশনে জুলুস

oplus_0

সুলতান শাহাজান, শ্যামনগর: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আহলে সুন্নাত ওয়াল জামাত ও আল-মসজিদুল মিরাজ শংকরকাঁটি জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জশনে জুলুস।

শনিবার (৬ সেপ্টেম্বর) জশনে জুলুসে অংশ নিতে সকাল থেকে উপজেলার কাশিমাড়ির গোবিন্দপুর, শংকরকাঁটি, দেওলসহ শ্যামনগর পৌরসভা ও উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা মুসুল্লীরা শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জড়ো হয়।

এরপর শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণ থেকে বিশাল র‌্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জশনে জুলুসে অংশ নেওয়া বেশির ভাগ মানুষের মুখে উচ্চারিত হচ্ছিল ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর’, ‘নারায়ে রিসালাত ইয়া রাসুলুল্লাহ’। হামদ, নাত ও দরুদ শরিফও পাঠ করছিল তারা।

জশনে জুলুস শুরু হওয়ার আগে শ্যামনগর কেন্দ্রীয় ঈদগা ময়দানে মিলাদ, কেয়াম এবং দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়। এসময় দোয়া মোনাজাত পরিচালনা করেন হায়বাতপুর শেখপাড়া জামে মসজিদের ইমাম মুফতি সাইফুদ্দিন আহমেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০