বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৭ সেপ্টেম্বর ২০২৫, ৩:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গণছুটিতে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা, ভোগান্তি চরমে !

তালা প্রতিনিধি: চার দফা দাবিতে আন্দোলনরত পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে থাকায় গ্রাহক হয়রানি চরম আকার ধারণ করেছে।

জেলার পাটকেলঘাটাস্থ সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়সহ সাব-জোনাল অফিসগুলোতেও চলছে একই অবস্থা।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে গিয়ে দেখা গেছে, অফিসগুলোর মূল ফটক বন্ধ। ফলে গ্রাহকরা প্রয়োজনীয় কাজ করতে এসে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যুৎ অফিসের কার্যক্রম বন্ধ থাকায় তাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে পল্লী বিদ্যুতের এক কর্মচারী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা চললেও সমস্যার সমাধান হচ্ছে না। বরখাস্ত, বদলি ও চাকরিচ্যুতির মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি করা হচ্ছে। এতে কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে।

তিনি অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বরখাস্তকৃতদের পুনর্বহাল এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এবিষয়ে তালা উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, জনগুরুত্বপূর্ণ বিদ্যুৎ অফিস বন্ধ থাকায় গ্রাহকদের মারাত্মক ভোগান্তি হচ্ছে। দ্রুত আলোচনা করে সমস্যার সমাধান করা জরুরি।

পল্লী বিদ্যুতের তালা সাব-জোনাল অফিসের এজিএম সাধন কুমার মন্ডল জানান, চার দফা দাবিতে গণছুটি পালন করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

প্রসঙ্গত, শুক্রবার বিকেলে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির পাটকেলঘাটা প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে চার দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মকর্তা-কর্মচারী অনির্দিষ্টকালের জন্য গণছুটির ঘোষণা দেন।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় প্রায় ৬ লাখ ৩০ হাজার গ্রাহক রয়েছেন। অফিস বন্ধ থাকায় মারাত্মক ভোগান্তিতে পড়ছেন গ্রাহকেরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১০

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১১

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১২

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১৩

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১৪

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৬

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৭

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৮

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৯

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

২০
error: Content is protected !!