বাংলাদেশ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
৭ সেপ্টেম্বর ২০২৫, ৩:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার চারটি আসনের মধ্যে তিনটিতে ভোটের নতুন সমীকরণ, মিশ্র প্রতিক্রিয়া

তানজির কচি: সংসদীয় আসনের চূড়ান্ত সীমানা প্রকাশের পর সাতক্ষীরার চারটি আসনের মধ্যে তিনটিতে দেখা দিয়েছে ভোটের নতুন সমীকরণ।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, কেবল অপরিবর্তিত রয়েছে সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) সীমানা। বদলে গেছে সাতক্ষীরা-২ ও সাতক্ষীরা-৩ আসনের সীমানা। এছাড়া ২০০১ সালের নির্বাচনের সীমানায় ফিরেছে সাতক্ষীরা-৪ আসন (তৎকালীন সাতক্ষীরা-৫)।

সূত্র মতে, স্বাধীনতার পর থেকে সাতক্ষীরায় ৫টি সংসদীয় আসন ছিল। ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাতক্ষীরা থেকে একটি আসন কমিয়ে চারটি করা হয়। তখন এই চারটি আসনের মধ্যে তালা-কলারোয়া নিয়ে সাতক্ষীরা-১, সাতক্ষীরা সদর উপজেলা নিয়ে সাতক্ষীরা-২, দেবহাটা, আশাশুনি ও কালিগঞ্জের চারটি ইউনিয়ন নিয়ে সাতক্ষীরা-৩ এবং শ্যামনগর ও কালিগঞ্জের আটটি ইউনিয়ন নিয়ে সাতক্ষীরা-৪ আসনের সীমানা নির্ধারণ করা হয়।

কিন্তু এবারের চূড়ান্ত গেজেটে সাতক্ষীরা-১ আসনের সীমানা বহাল রেখে সাতক্ষীরা সদরের সাথে দেবহাটাকে যুক্ত করে সাতক্ষীরা-২ আসন, আশাশুনির সাথে কালিগঞ্জকে যুক্ত করে সাতক্ষীরা-৩ আসন ও শুধুমাত্র শ্যামনগর উপজেলা নিয়ে সাতক্ষীরা-৪ আসনের সীমানা চূড়ান্ত করা হয়েছে।

এ হিসেবে সাতক্ষীরা-১ আসনের বর্তমান ভোটার সংখ্যা ৪ লাখ ৯২ হাজার ১২৯। সাতক্ষীরা-২ আসনের ভোটার সংখ্যা ৫ লাখ ৩২ হাজার ৬৮৮। সাতক্ষীরা-৩ আসনের ভোটার সংখ্যা ৪ লাখ ৯৮ হাজার ৩৭ এবং সাতক্ষীরা-৪ আসনের ভোটার সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ৫৩৬।

এদিকে, সাতক্ষীরার চারটি আসনের মধ্যে তিনটিতে সীমানা পরিবর্তনের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সম্ভাব্য প্রার্থীরা খুশি হলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাতক্ষীরা-২ ও সাতক্ষীরা-৩ আসনে।

এ প্রসঙ্গে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তানজিন আহমেদ চিশতি বলেন, সাতক্ষীরা-২ আসনের সাথে দেবহাটাকে যুক্ত করে অন্যায় করা হয়েছে। এটা কোনোভাবেই ঠিক হয়নি। সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলা নিয়ে সাতক্ষীরা-২ আসনের সীমানা ঠিক ছিল। পরিবর্তন করা হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। এটা নিয়ে আমরা আইনগত ব্যবস্থা নেব।

সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেন, আমাদের দাবি ছিল সাতক্ষীরার পাঁচটি আসন ফিরে পাওয়া। তা তো হলোই না, বরং নির্বাচনের কমিশনের সিদ্ধান্তে আমাদের জনস্বার্থ বিঘ্ন হবে। কারণ আগে যখন পাঁচটি আসন ছিল, তখন দীর্ঘ সময় একরকম সম্পর্ক গড়ে উঠলো। আবার যখন আসন কমিয়ে চারটি করা হলো, তখনকার সীমানা অনুযায়ীও একটা সম্পর্ক গড়ে উঠলো। এরপর সম্প্রতি যখন খসড়া প্রকাশ করা হলো- তখন একভাবে করা হলো, সেটা নিয়ে আন্দোলন সংগ্রাম হলো। এখন আবার চূড়ান্ত গেজেটে আরেকভাবে করা হলো। এটা সাতক্ষীরার মানুষের সাথে যেন নির্বাচন কমিশন উপহাস করছে। পরবর্তী পদক্ষেপ নিয়ে আমাদের ফোরামে আলোচনা হচ্ছে, তবে এখনো করণীয় নিয়ে সিদ্ধান্ত হয়নি।

অপরদিকে, পূর্ববর্তী সীমানায় ফিরে যাওয়ায় (তৎকালীন সাতক্ষীরা-৫, শ্যামনগর) সাতক্ষীরা-৪ আসনের সাধারণ মানুষসহ রাজনীতিকরা স্বস্তি প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, ইসি সংসদীয় আসনের খসড়া প্রকাশের পর সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ আসনের পুনর্বিন্যাসকৃত সীমানা নিয়ে বিএনপি ও জামায়াতের পাশাপাশি সাধারণ মানুষও আন্দোলন সংগ্রামে নামে। তখন দেবহাটা ও কালিগঞ্জ নিয়ে সাতক্ষীরা-৩ আসন এবং শ্যামনগর ও আশাশুনি নিয়ে সাতক্ষীরা-৪ আসন গঠনের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সর্বসাধারণের দাবি ছিল সাতক্ষীরার পাঁচটি আসন ফিরিয়ে দেওয়া, অন্যাথায় গত ১৭ বছরের সীমানা বহাল রাখা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১০

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

১১

তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে!

১২

সাতক্ষীরায় ২টি স্বর্ণের বারসহ নারী আটক

১৩

যশোরেশ্বরী মন্দিরে মোদীর দেওয়া মুকুট চুরি: ১৮ মাস পর চার্জশিট, মূল আসামি অধরা

১৪

ওয়াসিম-বোল্টের রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ, সামনে কেবল স্টার্ক

১৫

সুখী দাম্পত্যের রহস্য: স্ত্রীকে প্রতিদিন তিন বার ‘সরি’ বলেন অভিষেক!

১৬

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

১৭

হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান

১৮

কালিগঞ্জে রাসায়নিক মিশ্রিত ৩৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ

১৯

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতি: বাবলু সভাপতি ও বাবু সম্পাদক নির্বাচিত

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705