বাংলাদেশ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১০ সেপ্টেম্বর ২০২৫, ৮:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নেপালে অন্তর্বর্তী সরকারপ্রধান হতে সাবেক প্রধান বিচারপতির সম্মতি

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে জেন জি আন্দোলনকারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নিতে সম্মতি দিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি।

বুধবার (১০ সেপ্টেম্বর) পাঁচ ঘণ্টারও বেশি সময় চলা জুম বৈঠকে জেন জি প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে কার্কির নাম প্রস্তাব করা এবং এই প্রক্রিয়ায় নেপালের সেনাপ্রধান অশোক সিগডেলের সঙ্গে আলোচনার ব্যবস্থা করার বিষয়ে সম্মত হন।

বৈঠকের সময় সরাসরি কার্কির সঙ্গে কোনো সংলাপ হয়নি, তবে পরবর্তী ফোন আলাপের মাধ্যমে তার প্রস্তুতির নিশ্চয়তা পাওয়া গেছে।

জেন জি দলের একজন সদস্য বলেন, সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। তার সম্মতির পর আমরা সেনাপ্রধানের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে পারি।

বৈঠকে সদস্যরা সিদ্ধান্ত নেন যে, রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত যুবকরা আলোচনায় অংশগ্রহণ করবে না। এছাড়াও, বালেন্দ্র শাহ এবং সাগর ঢাকালকে বিকল্প হিসেবে বিবেচনা করা যেতে পারে। তবে এই মুহূর্তে দেশ পরিচালনার জন্য কার্কি সবচেয়ে উপযুক্ত প্রার্থী বলে সম্মত হয়েছে জেন জি।

সূত্র: খবর হাব

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কেরকাজ পরিদর্শনে এমপি রবিউল বাশার

শৈলকুর বিলে অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দি কয়েক হাজার পরিবার

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

ভারতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ভাবনায় বাংলাদেশও!

‘তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’, কার কথা বললেন শাকিব খান?

বিনামূল্যে ভেরিফাইড ব্যাজ চালু করছে ফেসবুক

খুলনা বিভাগে জালনোট সংক্রান্ত মামলার তালিকায় সাতক্ষীরা দ্বিতীয়, প্রতিরোধে কর্মশালা

‘ককরোচদের’ বিক্ষোভের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১০

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

১১

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

১২

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

১৩

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

১৫

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

১৬

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

১৭

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

১৯

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

২০
error: Content is protected !!