বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৩ সেপ্টেম্বর ২০২৫, ৮:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়

কালিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্বকে নির্বাচিত করতে হবে। সকল বৈষম্য দূর করে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীরা এ দেশের নাগরিক। তাদের অধিকার বঞ্চিত করা হলে আমরা পাশে থাকব। সম্প্রীতি ও সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কালীগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাজার গ্রাম ঋষিপাড়ায় জামায়াতের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন কুশুলিয়া ইউনিয়ন জামায়াতের ১নং ওয়ার্ড সভাপতি নূর আলম। ইউনিয়ন সদস্য মাসুদ রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, কালিগঞ্জ সরকারি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের প্রধান অধ্যাপক মোসলেম উদ্দিন, কালিগঞ্জ উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আফতাব উদ্দিন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কুশুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রশিদ আলী ও সেক্রেটারি আব্দুল জলিল, সাবেক আমির সিরাজুল ইসলাম, যুব সভাপতি শেখ এবাদুল ইসলাম, ইমাম রবিউল ইসলাম, বিপ্লব অধিকারী, অঞ্জলি দাস, সুভাষ দাস প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!