বাংলাদেশ, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলারোয়া সীমান্তে ৮৫টি ভারতীয় মোবাইল জব্দ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮৫টি মোবাইলসহ ৩৮ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। গত ২৪ ঘণ্টায় বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে,
রোববার জেলার কাকডাংগা সীমান্তের গেড়াখালী নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮৫টি বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত ৮৫টি মোবাইল ফোনের মূল্য প্রায় ২৫ লক্ষ ৫০ হাজার টাকা।

এদিকে, বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে কাদপুর শ্মশান এলাকা থেকে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল, ছয়ঘরিয়া হতে ৭০ হাজার টাকার ওষুধ, পদ্মশাখরার বেড়িবাঁধ হতে ১ লাখ ৪০ হাজার টাকার ওষুধ, ভাদিয়ালী হতে ৭০ হাজার টাকার ওষুধ, গাজীপুরের ইউনুসের ঘের থেকে ৭০ হাজার টাকার ওষুধ, উত্তর ভাদিয়ালী থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, লাঙ্গলঝড়া হতে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ওষুধ ও ভাদিয়ালী থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে।

এছাড়াও, ব্যাটালিয়ন সদরের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে কলারোয়া থানার কেড়াগাছি ও গেড়াখালী হতে ৫ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ওষুধ জব্দ করেছে। জব্দকৃত ভারতীয় মালামাল কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

পরীক্ষার্থীর দুধের শিশুকে কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল শিল্পী

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই যুবক কারাগারে

দেবহাটায় দ্য এডিটরস’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

১০

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

১১

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১২

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

১৩

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

১৪

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

১৫

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

১৬

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

১৭

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

১৮

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৯

মহিলা পরিষদের উদ্যোগে সিডও দিবস পালিত

২০
error: Content is protected !!