
ডেস্ক রিপোর্ট: ক্রীড়া, কলা ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন সাতক্ষীরার কৃতি সন্তান, জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি।
সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ বছর কয়েকটি ক্যাটাগরিতে ১২ জনকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান করেছে।
এক্ষেত্রে ক্রীড়া, কলা ও সংস্কৃতি ক্যাটাগরিতে এ বছর ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন সাতক্ষীরার আফঈদা এবং বান্দরবানের উছাই মং মারমা।
ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড গ্রহণের পর আফঈদা খন্দকার প্রান্তি অনুভূতি প্রকাশ করে বলেন, আজকের এই অর্জন আমার জন্য এক অবিস্মরণীয় মুহূর্ত। আমি সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ। আমার পরিবার, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও সকল মানুষের অবিরাম দোয়া ও অনুপ্রেরণা ছাড়া এ সাফল্য কখনো সম্ভব হতো না।

মন্তব্য করুন