বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৬ সেপ্টেম্বর ২০২৫, ৭:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রনজিত সরকার, পল্লী বিদ্যুতের জোনাল অফিসের এজিএম জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডা. মিলন কুমার ঘোষ, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মোশারফ হোসেন, ১৭ বিজিবির খানজিয়া কোম্পানি কমান্ডার সুবেদার মো এলিস মাহমুদ, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কাওসার তুহিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ শাখার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর প্রতিনিধি আবুল বাশার, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, চম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, কুশুলিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রামকৃষ্ণ রায়, ভাড়াসিমলা পূজামণ্ডপের সভাপতি বিকাশ চন্দ্র, রায়ের হাটখোলা পূজা মণ্ডপের সভাপতি ভবেশ চন্দ্র মন্ডল, সোনাতলা পূজা মণ্ডপের সভাপতি গোবিন্দ মন্ডল, পারুলগাছা পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক অসীম রায়, জয়পত্রকাটি পূজা মণ্ডপের সভাপতি পঙ্কজ বিশ্বাস, পরমানন্দকাটি পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভায়া প্রমুখ।

সভায় উপজেলার ৪৯টি পুজা মণ্ডপের সভাপতি-সম্পাদক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

সভায় প্রতিটি মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ, বিদ্যুতের বিকল্প জেনারেটরের ব্যবস্থা রাখা, পূজামণ্ডপের পাশে দর্শনীয় স্থানে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিসসহ গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর লিখে রাখা, উচ্চ শব্দে সাউন্ড বক্স ও মাইক না বাজানো, ডিজে পার্টিসহ স্থানীয় একটি মদের দোকান পুজোর দিনগুলি বন্ধ রাখা, পূজোর দিনগুলি ও বিসর্জনের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন ও পবিত্রতা বজায় রাখার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!