
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের উদ্যোগে জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি ও ক্রীড়া সংগঠক তাজুল ইসলাম রিপনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে লেকভিউ এর পদ্মা হলে আয়োজিত অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান ও ডিজিএফআইর উপপরিচালক রেজাউল হক চৌধুরী প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস, সাবেক পৌর কাউন্সিলর ও এরিয়ান্স ক্লাবের সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, ক্রীড়া সংগঠক খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ।
উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহিন, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, হাফিজুর রহমান খান বিটু প্রমুখ।
অনুষ্ঠানে ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫ অর্জনকারী বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি এবং ওয়েলফেয়ার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ প্রাপ্ত ক্রীড়া সংগঠক সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপনকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান।

মন্তব্য করুন