বাংলাদেশ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২১ সেপ্টেম্বর ২০২৫, ৭:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় গ্রীষ্মকালীন ফুটবলে কালনা মাদ্রাসা চ্যাম্পিয়ন

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলায় ৫২তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলে কালনা আমিনিয়া কামিল মাদ্রাসা ৭-০ গোলে আমাদী তকিম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ উদ্বোধন করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ মোহসিন আলী, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন, কালনা মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাবাজ হোসেন, ভাগবা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির আলী, জাকারিয়া বিদ্যা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাবাজ হোসেন, চৌকুনী কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার মিস্ত্রী, প্রতাপ স্মরণী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার মন্ডল, গোবরা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রইজ উদ্দিন, মদিনাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার, সহকারী শিক্ষক, আঃ রউফ, আঃ হালিম, মেজবাহ উদ্দিন, ক্রীড়া ব্যাক্তিত্ব দ্বীন মোহাম্মদ প্রমুখ।

খেলা পরিচালনা করেন শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, দিপক কুমার মিস্ত্রী ও বিএম আঃ রাজ্জাক। শত শত দর্শক আনন্দঘন পরিবেশে খেলাটি উপভোগ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার কমিটি গঠন: মুনিরউদ্দীন সভাপতি, সামাদ সম্পাদক পুনর্নির্বাচিত

১

মৌতলা ইউপির ৯নং ওয়ার্ডে মা-ছেলেসহ সম্ভাব্য ১০ প্রার্থী মাঠে

২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

৩

কয়রায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা নুরুল আমিন বাবুলের মতবিনিময়

৪

দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপাইনের ৪ পাইলট নিহত

৫

৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা

৭

চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার আইন হচ্ছে: আইজিপি

৮

সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার বিরূপ মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন

৯

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

১০

পশ্চিম তীর হতে যাচ্ছে আরেকটি গাজা? ইসরায়েলি অভিযান শুরু

১১

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

১২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

১৩

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

১৪

The Climate Watch to deploy eight journalists at COP31

১৫

ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

১৬

সাতক্ষীরা কমিউনিটির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

১৭

ফের কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

১৮

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, গ্রেপ্তার ২

১৯

যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী জাহাজ

২০