
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ‘অন্তর্ভূক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিতকরণে নাগরিক সমাজের প্রত্যাশা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রোববার শহরের লেকভিউ মিলনায়তনে অনুষ্ঠিত সংলাপে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম, বাসদ এর জেলা সংগঠক অ্যাড. আজাদ হোসেন বেলাল, সিপিবির জেলা সভাপতি আবুল হোসেন, গণফোরমের জেলা সভাপতি আলীনূর খান বাবুল, সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য সহকারী অধ্যাপক ভারতেশ্বরী বিশ্বাস, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সহসভাপতি অধ্যাপক পবিত্রমোহন দাশ, এডাব এর জেলা সভাপতি মাধব চন্দ্র দত্ত, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, ডিবিসির সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মোবাশে^রুল হক জ্যোতি, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল ও বেসরকারি উন্নয়ন সংস্থা রূপালীর নির্বাহী শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক নাজনীন আখতার। সংলাপে শুরুতে জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন দল ও সংস্থাগুলোর সুপারিশ তুলে ধরেন সিএসও প্রতিনিধি ইমদাদুল হক। সংলাপে প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরীর সঞ্চলনায় স্বাগত বক্তব্য দেন একশনএইড বাংলাদেশের উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুইটি বিভাগের প্রধান মরিয়ম নেছা।
ইউরোপীয় ইউনিয়নের সহায়তায়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস ও একশনএইডের নেতৃত্বে বেসরকারি সংস্থা ভূমিজ ফাউন্ডেশন এ সংলাপের আয়োজন করে।
সংলাপে বক্তারা বলেন, সাতক্ষীরার মানুষ সুন্দরবন সুরক্ষায় বদ্ধপরিকর। সুন্দরবন না থাকলে উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা মানুষের জন্য কঠিন হয়ে পড়বে। এজন্য সবার আগে সুন্দরবন রক্ষায় যুগোপযোগী আইন করতে হবে, সুন্দরবন ও উপকূলীয় এলাকার উন্নয়নের জন্য ‘সুন্দরবন উন্নয়ন’ নামে পৃথক মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি দিতে হবে।
পাশাপাশি আগামী নির্বাচনে পেশীশক্তি, কালো টাকার ব্যবহার ও মনোনয়ন বাণিজ্য বন্ধ, সামাজে যার স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে এমন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি তোলেন তাঁরা।
এছাড়া বর্তমান সংসদের ৩০০ আসনের সাথে নারীদের জন্য অতিরিক্ত আসন ১০০ আসন যুক্ত করার পাশাপাশি সেই ১০০ আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
মন্তব্য করুন