বাংলাদেশ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৩ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে ৫০টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন, প্রস্তুতি সম্পন্ন

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: মহাষষ্ঠীর মধ্য দিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তবে ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে পূজার আনুষ্ঠানিকতা। এবছর উপজেলার ১২টি ইউনিয়নে ৫০ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। আগামী ২ অক্টোবর বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে ইতি ঘটবে এই উৎসবের।

আনন্দঘন পরিবেশে সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে উপজেলার সব পূজামণ্ডপে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ জানান, এ বছর উপজেলার ১২টি ইউনিয়নে মোট ৫০টি মণ্ডপে সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বিগত বছরের ন্যায় এবারও সর্বাধিক ৮টি মণ্ডপে পূজা হচ্ছে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে। এছাড়া কৃষ্ণনগর ইউনিয়নে ২টি, চাম্পাফুল ইউনিয়নে ৬টি, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে ৩টি, কুশলিয়া ইউনিয়নে ৭টি, নলতা ইউনিয়নে ২টি, তারালী ইউনিয়নে ৪টি, ভাড়াশিমলা ইউনিয়নে ৩টি, মথুরেশপুর ইউনিয়নে ৫টি, ধলবাড়িয়া ইউনিয়নে ৪টি, রতনপুর ইউনিয়নে ৩টি এবং মৌতলা ইউনিয়নে ৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, সুষ্ঠুভাবে দুর্গোৎসব সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সভা করে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। সরকারিভাবে প্রতিটি মণ্ডপের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৫শ’ কেজি চাল। নিরাপত্তার অংশ হিসেবে পূজা মণ্ডপসমূহে সিসি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সরেজমিন বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি মণ্ডপের সম্মুখে গেইট ও মনোরম প্যান্ডেল নির্মাণের কাজ চলছে। প্রতিমার সাজসজ্জাকরণও শেষ পর্যায়ে। এবার নলতা ইউনিয়নের নলতা কালীবাড়ি পূজামণ্ডপে দুর্গাপূজার সর্ববৃহৎ আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি অসিত কুমার সেন জানান, দুর্গাপূজা পাঁচ দিন ধরে অনুষ্ঠিত হয়। মা দুর্গার অর্চনার পাশাপাশি একই মঞ্চে দেবী মা লক্ষী, মা সরস্বতী এবং দেবতা শ্রী গণেশ ও শ্রী কার্তিকেরও পূজা করা হয়। এ সময়টাতে ঢাকের বাদ্য আর শিউলি ফুলের মিষ্টি গন্ধে মাতোয়ারা হয় সনাতন ধর্মাবলম্বী সকল বয়সের মানুষ। দেবী দূর্গা এবার ‘গজে’ (হাতিতে) চড়ে মর্তালোকে আগমণ করবেন এবং ‘দোলায়’ (পালকি) চড়ে ফিরে যাবেন স্বর্গলোকে।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল বলেন, হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা চলাকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন তৎপর থাকবে। প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ ও আনসার ভিডিপি মোতায়েন করা হবে। কেউ যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায়, তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ওসি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষা করা সকলের দায়িত্ব, কিন্তু আমরা পুলিশ হিসেবে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব যাতে কালিগঞ্জে দুর্গাপূজা উৎসবমুখর হয়ে ওঠে। আপনারা কোন গুজবে কান দিবেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা গণহত্যা, হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শেখ হাসিনা-জেনারেল আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

চামিকা-নুরুলের ঝড়ে গল গ্যালান্টসের বড় জয়

ঢাকার ‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার মধুমিতা

চীনা বিনিয়োগের নতুন অধ্যায়ের সূচনা আজ, লাখো কর্মসংস্থানের হাতছানি

১৫ বছরেই জোড়া বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর

হৃদয়ের ঝড়ো ইনিংস, সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে জাফনা কিংসের বড় জয়

যুক্তরাষ্ট্রের পর হামলা বন্ধের ঘোষণ ইরানের

যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ

৬ মাসের মধ্যে রূপপুর থেকে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

১০

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা

১১

২৫ মে পর্যন্ত সব দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

১২

২৫ জুলাইকেই কেন বেছে নিলেন নির্মাতা, কী আছে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায়?

১৩

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

পছন্দ পিৎজা, ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান

১৫

বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৬

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ

১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, ফিরছেন সৌম্য

১৮

শ্যামনগররে ঝুরঝুরি খালরে একটি অংশ দখল, জলাবদ্ধতায় জনর্দুভােগ

১৯

ভারতে পাচারকালে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

২০
error: Content is protected !!