বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৭ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে জমি নিয়ে বিরোধ, ছোট ভাইকে কুপিয়ে জখম

কালিগঞ্জ প্রতিনিধি: জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে তারই বড় ভাই রফিকুল ইসলাম ও মেজ ভাই প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। এ ঘটনায় আহত মনিরুল ইসলামকে উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

মনিরুল ইসলাম উপজেলার পূর্ব নারায়নপুর গ্রামের মৃত আব্দুল আজিজ গাজীর ছেলে ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনিরুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ে পড়াশুনোর সুযোগে তার বড় ভাই রফিকুল ইসলাম এবং মেজ ভাই কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নেতা শফিকুল ইসলাম তার জমি দখল করে ভোগ দখল করে আসছে। শনিবার সকাল ১০টার দিকে নিজের জমির অংশ বুঝিয়ে দিতে বললে তাকে দা দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে প্রতিবেশীরা উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনার সত্যতা জানার জন্য রফিকুল ইসলাম এবং প্রধান শিক্ষক শফিকুল ইসলামের নিকট ফোন দিলেও তারা রিসিভ করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০