ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলা পর্যায়ে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ: দা:) মো. আবুল হোসেন এর সভাপতিত্বে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর ইসলাম টুকু, ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান খোকন, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. মোমিনুল ইসলাম, ক্রীড়া সহ-সম্পাদক শিক্ষক আব্দুর রউফ, ভাঁড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম আব্দুর রকিব, মির্জানগর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. জালাল উদ্দিন, দ্য পৌল স্টার পৌর হাইস্কুলের অনামী কৃষ্ণ মন্ডল উপজেলা ক্রীড়া সমিতির সহ-সম্পাদক মোঃ আবু সাঈদ, ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক ফয়জুল হক বাবু প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস।
অনুষ্ঠানে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবাসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রসঙ্গত, শনিবার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলে ট্রাইবেকারে চুয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ৪-২ গোলে পরাজিত করে ভাঁড়ুখালী মাধ্যমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ইমরান ফকির, সহকারী রেফারি ছিলেন হারুন খান ও ইকবাল আমিন।
মন্তব্য করুন