
ডেস্ক রিপোর্ট: তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সাতক্ষীরা শাখার বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর আ.খ.ম. মাসুম বিল্লাহ।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেন, দেশের প্রতিটি শিশুর মাঝে ইসলামী মূল্যবোধ জাগিয়ে তুলতে মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে এ ধরনের প্রতিষ্ঠানের কার্যক্রম আরও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম ও উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আল মুস্তানছির বিল্লাহ, সাতক্ষীরা শহর জামায়াতের আমীর মোঃ জাহিদুল ইসলাম ও তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা খুলনা অঞ্চল পরিচালনা কমিটির সদস্য কাজী আব্দুল্লাহ আল ফারুক।
এসময় অতিথিরা বলেন, কুরআনের আলোকেই একটি সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর এম.এম. রবিউল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সাতক্ষীরা শাখার ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মাহবুব অল মিসবাহ।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা বিভিন্ন শ্রেণির কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

মন্তব্য করুন