বাংলাদেশ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১ অক্টোবর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

ডেস্ক রিপোর্ট: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর সঙ্গে বাংলাদেশের আকাশে আছে গভীর সঞ্চারণশীল মেঘমালা।

এই দুইয়ের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আগামী তিন দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টিপাতের পরিমাণ ৪৪ থেকে ৮৮ মিলিমিটার হলে তাকে ভারী বৃষ্টি বলা হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বুধবার সকালে বলেন, পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বাড়তে পারে। ইতিমধ্যে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। আগামী তিন দিন দেশের সব কটি বিভাগের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বিচ্ছিন্নভাবে হতে পারে এই বৃষ্টি।

শুধু লঘুচাপের কারণেই যে এই বৃষ্টিপাত, তা নয়। এর সঙ্গে বাংলাদেশের আকাশে গভীর সঞ্চরণশীল মেঘমালার উপস্থিতি আছে। বৃষ্টি হচ্ছে এই দুই মিলিয়ে, এমনটাই জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।

এই আবহাওয়াবিদ বলেন, বৃষ্টির কারণে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে রাজধানীতে। এর পরিমাণ ২০৩ মিলিমিটার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

ভারতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ভাবনায় বাংলাদেশও!

‘তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’, কার কথা বললেন শাকিব খান?

বিনামূল্যে ভেরিফাইড ব্যাজ চালু করছে ফেসবুক

খুলনা বিভাগে জালনোট সংক্রান্ত মামলার তালিকায় সাতক্ষীরা দ্বিতীয়, প্রতিরোধে কর্মশালা

‘ককরোচদের’ বিক্ষোভের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

১০

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

১১

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১২

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

১৪

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

১৫

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৬

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

১৭

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

১৮

আসামে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭ লাখ

১৯

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

২০
error: Content is protected !!