বাংলাদেশ, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
২৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৪ অক্টোবর ২০২৫, ৬:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নুরনগরে বিএনপির কাউন্সিলে জাল ভোট দেওয়ার সময় আটক শাহজালাল বহিষ্কার

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির কাউন্সিলে জাল ভোট দেওয়া চেষ্টাকালে আটক মো. শাহজালালকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।

শাহজালাল বিএনপির সাতক্ষীরা জেলা শাখা শ্যামনগরের ৪নং নূরনগর ইউনিয়ন শাখার ৩নং ওয়ার্ড কাউন্সিলর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৩ অক্টোবর) নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তৃণমূল কর্মীদের সরাসরি ভোটের মাধ্যমে স্থানীয় নেতা নির্বাচন অনুষ্ঠানে শাহজালাল দ্বিতীয়বার ভোট দেওয়ার চেষ্টা করেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্বিতীয়বার ভোট দিতে বাধা দিলে সেখানে মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

জেলা বিএনপির বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন পরিপন্থি। যা বিএনপির ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। দলটি একটি সম্পূর্ণ উদার গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন, যা অনৈতিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই প্রেক্ষিতে শাহজালালকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় নেতাদের অনুলিপি পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিসের ভবন নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ রাখার নির্দেশ

আশাশুনির তুয়ারডাঙ্গায় বেড়িবাঁধে ধস

গাজী নজরুলের নারী কেলেংকারীতে ক্ষুব্ধ হয়ে বিএনপিতে যোগ দিলেন ১৩ জামায়াত কর্মী

দেবহাটায় জামায়াতের লিডারশীপ ট্রেনিং ক্যাম্প

কালিগঞ্জে বিএনপির গণমিছিল ও সমাবেশ

শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পুনর্বাসনে এগিয়ে এলো আইএফএসডি ফাউন্ডেশন

শ্যামনগরে নারীর ঘর থেকে বস্ত্রহীন যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ করল সৌদি

হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত: জয়সওয়াল

১০

বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ফেসবুকের নতুন সুবিধা

১১

আশাশুনিতে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ স্থাপনের অভিযোগ

১২

হাম উপসর্গে তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২ শতাধিক

১৩

হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব

১৪

ব্যাংককে স্কুলে বন্দুক হামলা: নিহত ৬, আহত অন্তত ১৫

১৫

বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত

১৬

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

১৭

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

১৮

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

১৯

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

২০
error: Content is protected !!