বাংলাদেশ, সোমবার, ০৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৫ অক্টোবর ২০২৫, ৬:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অনেক উপদেষ্টাই সেফ এক্সিটের বিষয়ে ভেবে রেখেছেন: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট: রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করে অনেক উপদেষ্টাই নিজের আখের গুছিয়েছেন। অনেক উপদেষ্টা ভেবে রেখেছেন সেফ এক্সিটের বিষয়েও। এমন অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারে থাকা উপদেষ্টাদের অনেককে বিশ্বাস করাই ছিলো গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় ভুল।

৮ আগস্ট বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণের মাধ্যমে, নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার। বেশ কয়েকবার সংযোজন-বিয়োজনের পর উপদেষ্টা পরিষদের সবশেষ সংখ্যা দাঁড়ায় ২৩ জনে।

সরকার গঠনের ১ বছরেরও বেশি সময় পর, উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ- কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করে প্রতারণার স্বীকার হয়েছেন তারা। অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে উপদেষ্টাদের কেউ কেউ নিরাপদ প্রস্থান ভেবে রেখেছেন- এমন অভিযোগও করেন তিনি। আর অচিরেই তাদের নাম প্রকাশ করবেন বলে জানান নাহিদ ইসলাম।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করে ফেলেছে। তারা সেইফ এক্সিটের কথা ভাবছে। তারা মনে করছে তাদের ক্ষমতায় টিকিয়ে রাখছে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট। এটাও সত্য যে রাজনৈতিক দলগুলো নানা বাধা দিয়েছে। তারা যদি দেশের জনগণের ওপর ভরসা করতো তাহলে উপদেষ্টাদের এ বিচ্যুতি হতো না।’

উপদেষ্টাদের নিয়োগের নেপথ্যে ছাত্র-জনতার অবদানই মুখ্য এমন কথা উল্লেখ করে নাহিদের অভিযোগ- কয়েকজন উপদেষ্টা তা ভুলে রাজনৈতিক দলের সাথে লিঁয়াজো করেছেন।

নাহিদ ইসলাম বলেন, ‘যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেককেই বিশ্বাস করাটা আমাদের ভুল হয়েছিলো। আমাদের উচিত ছিলো ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা, সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া। নাগরিক সমাজ বা রাজনৈতিক দলগুলোর ওপর যে আস্থা আমরা রাখছিলাম সে জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছি৷ অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছে অথবা গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সময় আসলে তাদের নামও আমরা উন্মুক্ত করবো।’

উপদেষ্টার আসনে ছাত্রনেতারা বসার সিদ্ধান্ত ভুল ছিলো কী-না এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন- সরকারে ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার ৩ মাসও টিকতে পারতো না।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘অভ্যুত্থানের শক্তি সরকারে না থাকলে এ সরকার তিন মাসও টিকতো না। এ সরকারকে উৎখাত করার, প্রতিবিপ্লব করার চেষ্টা চলমান ছিলো প্রথম ছয় মাস। এখনো আছে কিছুটা। যদি রাজনৈতিক দলগুলো সম্মত হয়ে নাগরিক সরকার করতো তাহলে কিন্তু ছাত্রদের কাঁধে এ দায়িত্ব আসতো না। সময়ের প্রয়োজনে এ দায়িত্ব আমাদের নিতে হয়েছিলো।’

সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন না করে, জাতীয় সরকার গঠন করলে আক্ষেপ তৈরি হতো না বলেও মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভেচ্ছা জানাতে দ্রুততম মানব জাকিরের বাড়িতে কালিগঞ্জের ইউএনও

শাকবাড়িয়া নদীর তীর থেকে ৭০ কেজি হরিণের মাংস উদ্ধার

কালিগঞ্জে দেশসেরা অ্যাথলেট জাকিরকে সংবর্ধনা

সুন্দরবনে কাঁকড়া শিকারে ৩ জেলে কারাগারে

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন: ঝুমুর আহবায়ক, সুমন সদস্য সচিব

ডিএনসিসি প্রশাসক শফিকুল ও এমপি জাহাঙ্গীরের ওপর হামলা

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

১০

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

১১

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

১২

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

১৩

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

১৪

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

১৫

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

১৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

১৭

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

১৮

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

১৯

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

২০
error: Content is protected !!