বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৫ অক্টোবর ২০২৫, ৭:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রধান শিক্ষক-অধ্যক্ষ নিয়োগ দেবে এনটিআরসিএ: শিক্ষা উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও অধ্যক্ষ পদে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।

তিনি বলেছেন, এটি অচিরেই বাস্তবায়ন করা হবে এবং এর মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানে নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।

বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে রোববার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান শিক্ষা উপদেষ্টা। এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য– শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি।

এনটিআরসিএ’র মাধ্যমে বর্তমানে পরীক্ষার মাধ্যমে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। আর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং কর্মচারী নিয়োগ দিয়ে আসেছে। এতে দুর্নীতির অভিযোগ রয়েছে।

অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক এবং কর্মচারী পদে নিয়োগও এনটিআরসিএর মাধ্যমে নেওয়ার পরিকল্পনা কথা অনেক দিন ধরেই আলোচনা হচ্ছিল। এখন এ বিষয়ে উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সম্প্রতি বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগে এত দিন ধরে চলা নিয়মও পরিবর্তন করে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নিয়মে এ নিয়োগে পরিচালনা পর্ষদের ক্ষমতা থাকছে না। জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে গঠিত একটি কমিটির মাধ্যমে এসব পদে নিয়োগে পরীক্ষা, মূল্যায়ন ও নিয়োগের জন্য সুপারিশ করা হবে। এ কমিটিতে পরিচালনা পর্ষদের কেউ থাকতে পারবেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১০

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১১

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১২

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৩

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

১৪

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

১৫

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

১৬

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

১৭

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

১৮

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

১৯

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

২০