বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৭ অক্টোবর ২০২৫, ৪:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মানসিক ভারসাম্যহীন নারীর কোল জুড়ে জন্ম নেওয়া নবজাতক পেল নতুন ঠিকানা

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীর কোল জুড়ে জন্ম নেওয়া ফুটফুটে শিশুটি পরম যত্নে লালিত পালিত হবে একই উপজেলার মাঘুরালি গ্রামের রুমানা-আশিকুর দম্পতির পরিবারে।

তাদের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (৭ অক্টোবর) কালিগঞ্জ উপজেলা সমাজসেবা দপ্তর আনুষ্ঠানিকভাবে শিশুটিকে ওই দম্পতিকে দত্তক দিয়েছে।

মাত্র ২১ দিন বয়সী কন্যাশিশুটির নাম রাখা হয়েছে আফিফা জান্নাত।

উপজেলা নিবার্হী কর্মকর্তার সম্মেলন কক্ষে সকল আনুষ্ঠানিকতা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল শিশুটিকে তার নতুন বাবা-মায়ের কোলে তুলে দিয়ে নিজ হাতে দুই পায়ে নুপুর পরিয়ে দেন।

শিশুটিকে হস্তান্তরকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বুলবুল কবিরসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত পরিচয় এক মানসিক ভারসাম্যহীন নারীর কোলজুড়ে জন্ম নেয় শিশুটি।

তারও প্রায় এক মাস আগে উপজেলার মৌতলা বাজার এলাকায় ওই মানসিক ভারসাম্যহীন নারীকে অন্তঃসত্ত্বা অবস্থায় ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। পরে এলাকাবাসী ও কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা–কর্মচারীরা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তখন থেকেই মানসিক ভারসাম্যহীন ওই গর্ভবতী মায়ের খোঁজখবর নিতেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদের নির্দেশনায় স্বাস্থ্যকর্মীরা দীর্ঘ এক মাস ধরে তাকে পরিচর্যা ও চিকিৎসা সেবা দেন। এর প্রেক্ষিতে ওই নারী ১৬ সেপ্টেম্বর সুস্থ ও স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতে সক্ষম হন।

তবে, পুনর্বাসনের চেষ্টা করেও মানসিক ভারসাম্যহীন ওই নারীকে এক জায়গায় রাখতে ব্যর্থ হন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!