বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৭ অক্টোবর ২০২৫, ৯:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে ৭১ হাজার শিশু-কিশোরকে দেওয়া হবে টাইফয়েডের টিকা

 

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জে ৭১ হাজার শিশু-কিশোরকে বিনামূল্যে দেওয়া হবে টাইফয়েডের টিকা। আগামী ১২ অক্টোবর থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের এই টিকা দেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ৭ অক্টোবর পর্যন্ত প্রায় ৩৭ হাজার শিশুর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার প্রায় ৫১ শতাংশ। একডোজের এই টাইফয়েড কনজুগেট টিকা গ্রহণে উৎসাহিত করার জন্য ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল কবীর জানান, টাইফয়েড একটি সংক্রামক রোগ। যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। সময়মতো টিকা নিলে এই রোগ থেকে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। মানুষের মধ্যে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে কিছুটা ভীতি কাজ করছে, যার কারণে প্রত্যাশিত সংখ্যায় রেজিস্ট্রেশন হয়নি। তবে টিকা সম্পূর্ণ নিরাপদ এবং এটি শিশুদের টাইফয়েডের মারাত্মক ঝুঁকি থেকে সুরক্ষা দেবে।

তিনি আরও বলেন, অভিভাবকদের প্রতি অনুরোধ, নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তানদের রেজিস্ট্রেশন সম্পন্ন করে টিকা গ্রহণ নিশ্চিত করুন। এতে করে টাইফয়েড প্রতিরোধে একটি শক্তিশালী সুরক্ষা বলয় তৈরি হবে।

টাইফয়েড এর টিকা গ্রহণের উপকারিতা বর্ণনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বলেন, এই টিকা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা প্রদান করতে পারে।

মোট ১৮ কার্যদিবস ধরে এই কার্যক্রম চলবে। উপজেলার সব স্কুল ও মাদ্রাসায় ক্যাম্প করে টিকা দেওয়া হবে। এর পাশাপাশি ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে। টাইফয়েড জ্বরের উচ্চ প্রাদুর্ভাব রোধ এবং শিশুমৃত্যু হ্রাস করার লক্ষ্যে সরকার প্রথমবারের মতো দেশব্যাপী এই কর্মসূচি গ্রহণ করেছে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১০

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১১

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৬

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৭

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৮

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৯

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

২০
error: Content is protected !!