বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৯ অক্টোবর ২০২৫, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরিয়ান ঔপন্যাসিক লাসলো ক্রাসনাহোরকাই

আন্তর্জাতিক ডেস্ক | এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান ঔপন্যাসিক লাসলো ক্রাসনাহোরকাই।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্টকহোমে সংবাদ সম্মেলনে রয়্যাল সুইডিশ একাডেমি বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে।

পুরস্কার কমিটি থেকে বলা হয়, লাসলো ক্রাসনাহোরকাইয়ের মনোহর ও গভীর তাৎপর্যময় সৃষ্টিকর্মগুলো প্রলয়ের বিভীষিকার মধ্যেও শিল্পের অনন্ত শক্তিতে আস্থা ফিরিয়ে আনে।

১৯৫৪ সালে হাঙ্গেরির গিউলা শহরে জন্ম নেওয়া ক্রাসনাহোরকাই প্রথম খ্যাতি অর্জন করেন ১৯৮৫ সালে প্রকাশিত তার প্রথম উপন্যাস ‘সাতান্তাঙ্গো’র মাধ্যমে। পতনোন্মুখ গ্রামীণ সমাজের অন্ধকারাচ্ছন্ন ও মুগ্ধকর প্রতিচিত্র ফুটে উঠেছে উপন্যাসটিতে। এটি প্রায় তিন দশক পর ২০১৩ সালে ‘বেস্ট ট্রান্সলেটেড বুক অ্যাওয়ার্ড ইন ইংলিশ’ লাভ করে।

পুরস্কারের অর্থমূল্য হিসেবে ক্রাসনাহোরকাই এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার পাবেন।

আগামী ১০ ডিসেম্বর সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের স্টকহোমে জাঁকালো আয়োজনে বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হবে।

গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার লেখক ও কবি হান কাং।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

১

মরিশাসে কাচের ভারী বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

২

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গো/লাগু/লি, সেনাসদস্যের মৃ/ত্যু

৩

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

৪

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

৫

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৬

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৭

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৮

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৯

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

১০

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

১১

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

১২

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১৩

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১৪

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১৫

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৬

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৭

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৮

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৯

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

২০