বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৯ অক্টোবর ২০২৫, ৭:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ

oppo_0

মোঃ নাহিদ সায়াদাত ফুয়াদ, গবি প্রতিনিধি: গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (গকসু) নির্বাচনে বিজয়ীরা শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪১৭নং কক্ষে নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

এসময় নবনির্বাচিত ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান, জিএস মোঃ রায়হান খান, এজিএস সামিউল হাসান শোভন, কোষাধ্যক্ষ খন্দকার আব্দুর রহিম, ক্রীড়া সম্পাদক ফয়সাল আহমেদ শীতল, সহ ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোহান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মারুফ, সহ সাহিত্য ও সাংস্কৃতিক লীশা চাকমা, দপ্তর সম্পাদক শারমিন আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জান্নাতুল ফেরদৌস ও সমাজ কল্যাণ ও ক্যান্টিন সম্পাদক মোঃ মনোয়ার হোসেন অন্তর উপস্থিত থেকে শপথ নেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, শিক্ষকদের ভয়েস রেইচ করার জন্য শিক্ষকরা আছে। কিন্তু ছাত্রদের ভয়েস রেইচ করার জন্য কোন প্রতিনিধি নেই। তাই ছাত্র সংসদের বিকল্প নেই।

নবনির্বাচিত ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, দীর্ঘ দীর্ঘ সাত বছর পরে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তা এখন বাস্তবায়ন করার সময়। প্রশাসনের সাথে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য চেষ্টা করব।

নবনির্বাচিত জিএস মোঃ রায়হান খান বলেন, আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০